শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি না এলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি না এলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি বিএনপির অনাস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন, তা আমরা বারবার বলছি। তারা না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এ জন্য আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক।

মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘সংলাপে বসার আহ্বান জানালেও বিএনপি আসেনি। হয়তো আমাদের ওপর তাদের আস্থা নেই। সরকারের ওপরও তাদের অনাস্থা রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই বিএনপিকে আনতে কমিশন ও সরকার আন্তরিক।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘আগামী ভোট ইভিএমএ হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইভিএম নিয়ে ভোটারদের নেতিবাচক ধারণা পরিবর্তনের চেষ্টা করছি। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘ইভিএম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা থাকলেও এর কোনো ত্রুটি এখনও প্রমাণিত হয়নি। দ্বাদশ নির্বাচনে সব আসনে ইভিএমে ভোট করতে ইচ্ছুক কমিশন। শেষ পর্যন্ত নানা সংকটে তা সম্ভব নাও হতে পারে। এখন যে সংখ্যক ইভিএম মেশিন আছে, তাতে ৫০-৬০টি আসনে ভোট করা যাবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইভিএম মেশিন এক নয়। ভারতে আঙুলের ছাপের প্রয়োজন হয় না। ফলে সেখানে একজনের ভোট অন্যজন দিতে পারে। আমাদের ইভিএম মেশিনে সেই সুযোগ নেই। সরকার ইভিএম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।’

বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »