বিএনপি নেতা হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি আটক
প্রকাশ: ৮ জুলাই, ২০২২, ৯:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি আটক

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুকে কুপিয়ে আহত করা মামলার অন্যতম পলাতক আসামি কামরুল হাসান কে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ। বুধবার ঝিনাইদহ থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৫ অক্টোবর সন্ধ্যা রাতে মির্জা টিপু, তাঁর ক্লিনিক থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রিলাক্স গার্ডেনের সামনে পৌছালে দুর্বৃত্তরা পিছন দিক থেকে এসে পিঠে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
পরের দিন ৬ অক্টোবর কয়েক জনকে অজ্ঞাত নামা আসামি করে মডেল থানায় মামলা করেন। যার নাম্বার -৫, তারিখ – ৬-১০-২০২১। মির্জা টিপু স্থানীয় পোস্ট অফিস পাড়ার গিয়াসউদ্দিনের ছেলে।
এরপর থেকে ওই মামলার আসামিরা পলাতক ছিলেন। যার মধ্যে সম্প্রতি পৌর এলাকার আর্দশ পাড়ার রাতুল কে আটক করে থানা পুলিশ।
কামরুল হাসান ছিলেন ওই মামলার অন্যতম আসামি। বুধবার পুলিশ তাকে ঝিনাইদহ কোর্টের সামনে থেকে আটক করেন।সে চৌগাছা স্টান্ড কাঁচা বাজারে টোল আদায় কে কেন্দ্র করে হত্যা চেষ্টা মামলায় হাজিরা দিয়ে ফিরছেন। মাদক,মারামারি সহ বেশ কয়েক টি মামলার আসামি বলে জানাযায় নির্ভরযোগ্য সূত্রে।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, কামরুল হাসান টিপুকে মারা মামলার অন্যতম আসামি। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। কোর্টে হাজিরা দিয়ে চলে যাবার সময় আদালতের বাইরে থেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে ৬৪ ধারায় জবানবন্দী নেওয়ার জন্য ঝিনাইদহ নিয়ে যাওয়া হয়। কামরুল হাসান পৌর এলাকার আর্দশপাড়ার শুকুর আলীর ছেলে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »