শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএম কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা : বাইরে থাকা আসামীদের হুমকিতে বাদি ঘরছাড়া
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএম কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা : বাইরে থাকা আসামীদের হুমকিতে বাদি ঘরছাড়া

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী রবিউল খান শাওনকে হত্যাচেষ্টার মামলায় জামিনে থাকা দু’জন এবং পালিয়ে থাকা দুই আসামীর হুমকিতে বাদি নিজেই ঘরছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলা কেন দেওয়া হয়েছে এবং দ্রুত মামলা তুলে না নিলে বাদির পরিবারের সকলকে হত্যা করে লাশ গুম করা হবে, এমন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন আহত বরিউলের পিতা হাফেজ খান।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার উত্তর বাদলপাড়া গ্রামে গত ৭ অক্টোবর গভির রাতে পূর্ব বিরোধীয় জমিতে ঘর তুলতে যায় বরিশাল সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক পদে কর্মরত মিজানুর রহমান ফকির, মিলন ফকির সহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র। এ খবর পেয়ে জমির মালিক হাফেজ খান ও তার ছেলে রবিউল খান শাওন সহ ৩/৪ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করেন। কিন্তু পূর্ব থেকে সশস্ত্র চক্র কোন বাধা না মেনে জমি দখল করে এবং বিএম কলেজ শিক্ষার্থী রবিউল খান শাওনকে পিটিয়ে গুরুতর জখম করে। অচেতন হয়ে পড়ায় মৃত ভেবে তারা শাওনকে ফেলে রাখে। পরে স্থানীয় উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। পরে শাওনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে নিউরো সার্জারী অপারেশন করা হয়। সেই থেকে এখন পর্যন্ত শাওন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে স্বজনরা জানিয়েছেন, শাওনের অবস্থা এখনো ভালো নয়। তার মাথায় ২২টি সেলাই দেওয়া হয়েছে। নিয়মিত ড্রেসিং করা হচ্ছে। চিকিৎসকরা বলেছেন শাওন কখনোই পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম।
এদিকে সম্প্রতি এই মামলার ৪জন আসামী আদালতে হাজির হলে আদালত দুজনকে কারাগারে প্রেরণ করেন। আর কালাম খান ও ইদ্রিস ফকির নামে দুই আসামীকে জামিন প্রদান করেন। হামলায় নেতৃত্ব প্রদানকারী মিজানুর ফকির ও মিলন ফকির আদালতে হাজির হননি। তারা এলাকায় থাকলেও পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছেনা। এসব আসামীরা এখন উল্টো বাদিকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। নিরাপত্তাহীনতায় বাদি এখন নিজ ঘরেও নিরাপদবোধ করছেননা। তারা বিভিন্ন স্বজনদের বাড়িতে রাত্রি যাপন করছেন। এমতাবস্থায় মাননীয় আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনী সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদি হাফিজ খান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »