শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে ৩০০ মানুষের সঙ্গে প্রতারণা
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২২, ৮:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে ৩০০ মানুষের সঙ্গে প্রতারণা

কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর কথা বলে মেরিন ট্রেনিংয়ের মাধ্যমে বেকার যুবকদের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিলেন মির্জা মুকুল (৪৫)। আড়াই বছর আগে ওমান ফেরত মুকুল প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের কাছে থেকে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন প্রায় পাঁচ কোটি টাকা। 

মঙ্গলবার সিআইডি ঢাকা মহানগর দক্ষিণের একটি টিম রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মুকুলের কাছ থেকে ২৬টি পাসপোর্ট, তিনটি অটোসিল, বাংলাদেশ মেরিন একাডেমি ট্রেনিং পাশের কার্ড ৩৫টি, বাংলাদেশ মেরিন একাডেমি ট্রেনিংয়ের ভুয়া যোগদান পত্রের কপি সাতটি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর লেখা ও ছবি সম্বলিত পাসপোর্টের আবেদন ফরম ২৫টি, মেরিন একাডেমি চট্টগ্রামের বিভিন্ন স্থির চিত্র ১৫টি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর দক্ষিণের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি বলেন, আসামি মুকুল নয়বছর ওমান প্রবাসী ছিলেন। তিনি ওমানে লেবার হিসেবে কর্মরত ছিলেন। ওমানে থেকে ফিরে মুকুল প্রতারণার পরিকল্পনা করেন। এছাড়া তিনি ইন্টারনেট ব্যবহার করে ভুয়া কাগজ পত্র তৈরিতে দক্ষ ছিলেন।

অতিরিক্ত ডিআইজি ইমাম বলেন, মুকুল দীর্ঘদিন ওমানের একটি পোর্টে কাজ করার কারণে তার কাজ পোর্ট সংক্রান্ত ছিল। তিনি বিভিন্ন কৌশলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে যুক্ত হন। অস্ট্রেলিয়ায় খ্রিস্টানদের ব্যাপক চাহিদার কথা বলে ভুক্তভোগীদের প্রলোভন দেখাতেন। তাদের (খ্রিস্টান ধর্মাবলম্বীদের) মেরিন একাডেমিতে ট্রেনিং দিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ জনের প্রত্যেকের কাছ থেকে প্রায় এক লাখ ৬৫ হাজার টাকা করে নেন। এছাড়া কানাডায় পাঠানোর কথা বলে মুকুল ১২ জনের কাছ থেকে নিয়েছেন সাড়ে ৪ লাখ টাকা করে। প্রতারক মুকুল ভুক্তভোগীদের বিশ্বাস স্থাপনের জন্য, মেরিন একাডেমির ট্রেনিংয়ের জন্য ছবি নকল করে আইডি সরবরাহ করতেন।

মুকুল ৬০ জন ভুক্তভোগীকে বলেন, বিদেশি ডেলিগেট আসবে ২১ সালের ২২ অক্টোবর। প্রথমে চট্টগ্রাম পরে ডেলিগেটের সঙ্গে কক্সবাজারে দেখা করানোর জন্য ভুক্তভোগীদের বলেন তিনি। ডেলিগেটরা চট্টগ্রাম গেছে এবং সবাইকে চট্টগ্রাম যাওয়ার জন্যও বলেন তিনি। চট্টগ্রাম গিয়ে ভুক্তভোগীরা মুকুলকে মোবাইল ফোনে আর পাননি। পরে ভিকটিমারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।

আসামিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অতিরিক্ত ডিআইজি ইমাম বলেন, আসামি ও পলাতক অন্যান্য আসামি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেরিন একাডেমিতে ট্রেনিং করিয়ে অস্ট্রেলিয়া পোর্টে চাকরিতে নকল নিয়োগপত্র আসল হিসেবে সরবরাহ করতেন, প্রতারণার মাধ্যমে সহজ সরল লোকজনদের ঠকিয়ে অনুমান ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি ইমাম আরও বলেন, এ চক্রের সঙ্গে আরও দুই থেকে তিনজন যুক্ত থাকতে পারে। তাদের  গ্রেফতারের চেষ্টা চলছে। দুই থেকে আড়াই বছর ধরে মুকুল প্রতারণা করে আসছিলেন। তিনি ২৫০ থেকে ৩০০ মানুষের সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন প্রায় পাঁচ কোটি টাকা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »