
বিনোদন ডেস্ক
রণবীরের নগ্ন ছবি ঘিরে বিতর্কে নতুন উস্কানি। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বললেন, পুরুষের অনাবৃত শরীর আমাদেরও উপভোগ করতে দিন, এতে সমস্যা কোথায়? একজন বিখ্যাত পুরুষের অনাবৃত শরীর দেখে আমাদের চোখও আরাম পাক। সম্প্রতি মারাঠি ছবির পুরস্কার বিতরণী উৎসবে বিদ্যাকে এ নিয়ে প্রশ্ন করেছিল মুম্বইয়ের সংবাদ সংস্থা। বিদ্যা বলেন, যাদের এই ছবি খারাপ লেগেছে, তারা দেখবেন না।