শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিভাগীয় সমাবেশের একদিন আগে থেকে বরিশালে বাস বন্ধের ঘোষণা
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ১০:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিভাগীয় সমাবেশের একদিন আগে থেকে বরিশালে বাস বন্ধের ঘোষণা

 

বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন আগে থেকে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। যদিও এই ধর্মঘট ডাকার পেছনে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে তারা। 

ধর্মঘটের এ ঘোষণা প্রসঙ্গে বিএনপি নেতারা বলছেন, বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র করা হচ্ছে। 

এদিকে বাস মালিক নেতাদের দাবি, বিএনপির সমাবেশের কথা জানেন না তারা। তাদের ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো যোগসূত্র নেই। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।
 
তিনি বলেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় থ্রি হুইলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রী সাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি হুইলার চলাচল বন্ধ না করা হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে।
 
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে এই বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে। স্মারকলিপিতেও ধর্মঘটের কথা জানানো হয়েছে।
 
কিশোর বলেন, বিএনপি কী সমাবেশ করছে বা কবে করছে সেটা আমরা কিছুই জানি না। আর থ্রি হুইলার বন্ধের দাবি ও বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে আরও সাত দিন আগে থেকে মিটিং চলছে। আমাদের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।
 
মহাসমাবেশের একদিন আগে বাস বন্ধের প্রতিবাদ জানিয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ কীভাবে বানচাল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে সব দিক থেকে। কেন তাদের ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখতে হবে ? ৫ নভেম্বর বিএনপির সমাবেশে যাতে কেউ আসতে না পারে সেজন্যেই এসব ষড়যন্ত্র। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »