শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিভ্রান্তি :সাইদুল হক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিভ্রান্তি :সাইদুল হক

দুনিয়ার যতো…
ইতিবাচক শব্দাবলী
কেবলই মস্তিষ্কে বিভ্রান্তি ছড়ায়।

ভালোবাসা, বন্ধুত্ব, ত্যাগ কিংবা অমরত্ব
কেবলই কথার জারিজুরি,
কেবলই বাহবা কুড়ানোর পায়তারা।

যে ধর্ম আমাকে নিয়ন্ত্রণ করে না,
যে আইন আমাকে বাধ্য করে না,
যে স্বপ্ন আমাকে বিভোর করে না,
যে কান্না আমাকে সজাগ করে না,
কি হবে বড় বিদ্যান সেজে?

সম্প্রদানে যদি প্রতিদান খুঁজি,
কল্যাণে যদি কারো অকল্যাণ হয়,
স্বাধীনতা যদি আমাকে নির্বাক করে,
পাপী-র গর্জন যদি আমাকে নিশ্চুপ করে,
কি হবে বড় মানুষ হয়ে?

মানুষ না-কি সৃষ্টির সেরা জীব!
সকল জীবের বৈশিষ্ট্য ধারণ করতে পারে মানুষ;
এর বৈ কিছু নয়।
ইতরবিশেষ প্রাণীরও ধর্ম আছে,
কিন্তু মানুষের ধর্ম নেই,
নিয়ম ভাঙতে তাই নিত্য নিয়ম গড়া।

যখন অন্যকে আকৃষ্ট করার বিদ্যে অর্জন করতে হয়,
যখন অন্যকে সম্বোধন করার বিধিবিধান রপ্ত করা লাগে,
যখন জীবিকানির্বাহ করার মধ্যে থাকে উঁচু-নীচু ভেদ,
যখন একই পতাকাতলে হয় বংশের বিভেদ,
তবে আমি মানুষ কেন?

যখনই আমার মস্তিস্ক দুনিয়ার ইতিবাচক শব্দগুলিকে নিয়ে খেলা করে,
যতক্ষণ আমার ধমনী শিহরিত হয় মিথ্যের ধুম্রজালে,
ততক্ষণই আমি বিভ্রান্তিতে থাকি,
ততক্ষণই আমি ক্লান্ত থাকি।

মিথ্যে বিদ্যে শিক্ষার চেয়ে,
মূর্খতা ঢেড় ভালো নয় কি?

লেখক :শিক্ষানুরাগী, সমাজসেবক ও এনজিও ব্যক্তিত্ব।
বরিশাল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »