শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

চরফ্যাশন প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুমন (২৫) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন চার সন্তানের জননী এক গৃহবধূ (৩৬)।

মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যুবক প্রেমিকের বাড়িতে এ অনশন করেন ওই গৃহবধূ। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সবুজ ওই ওয়ার্ডের রহিম ফরাজীর ছেলে।

গৃহবধূ অভিযোগ— তিন বছর ধরে তার সঙ্গে সবুজের প্রেমের সম্পর্ক চলছিল। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সবুজ গৃহবধূর কাছে আসা-যাওয়া করেন। সম্প্রতি বিষয়টি তার স্বামী ও চার সন্তান জেনে যায়। পরে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিলে এ বিষয়টি সবুজকে জানালে সে তাদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী অভিযুক্ত সবুজ ও তার পিতার নামে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দিলে সবুজের পিতা রহিম ফরাজীকে থানা পুলিশ আটক করে। পরে স্থানীয় মাতবরা ফয়সালা করে দেবেন বলে সবুজের পিতা রহিম ফরাজিকে থানা থেকে ছাড়িয়ে আনলে ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফয়সালা না হওয়ায় রাতে গৃহবধূ বাধ্য হয়ে প্রেমিক সবুজের বাড়িতে এসে অনশন শুরু করেন। সবুজ আমার ইজ্জত নষ্ট করেছে এবং সবুজ বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে জানান ওই গৃহবধূ। এদিকে চার সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত সবুজ বাড়ি থেকে পালিয়েছে। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। অভিযুক্ত সবুজ পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক এসআই সবুজ জানান, ওই গৃহবধূর স্বামী কয়েক দিন আগে একটা লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সবুজকে না পেয়ে তার পিতা রহিম ফরাজী নামে একজনকে আটক করা হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, অনশনের বিষয় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »