সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের পর জুটি বেঁধে তিন সিনেমায় আসছেন সিদ্ধার্থ-কিয়ারা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের পর জুটি বেঁধে তিন সিনেমায় আসছেন সিদ্ধার্থ-কিয়ারা

৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের বহুল চর্চিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ে শেষে বাড়িতেও ফিরেছেন তাঁরা। তবে এখনো বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়নি। এর মধ্যেই জানা গেল তাঁদের নতুন কাজের খবর। একসঙ্গে জুটি বেঁধেই নতুন সিনেমায় অভিনয় করবেন তাঁরা।

‘শেরশাহ’ মুক্তির পর দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে জুটি বেঁধে রোমান্টিক সিনেমা করতে চান। তবে একটি নয়, তিনটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। করণ জোহর এর প্রযোজিত সিনেমাগুলোর প্রথমটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। শিগগিরই শুরু হবে এই সিরিজের প্রথম সিনেমার শুটিং।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে খুব শিগগির কাজে ফিরবেন এই তারকা জুটি। কাজের ব্যস্ততার জন্য মধুচন্দ্রিমায় যেতে পারছেন না তাঁরা। সিদ্ধার্থ মালহোত্রার একটি ওয়েব সিরিজের দৃশ্য ধারণে সূচি রয়েছে, সঙ্গে কিয়ারারও কয়েকটি কাজের বিষয়ে আলোচনা হয়েছে। কাজে ফিরেই এই কাজগুলো শেষ করবেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর হাত দেবেন নতুন কাজে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৭ ফেব্রুয়ারি রাজস্থানের মরু শহর জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে অনুষ্ঠিত হয় এই জুটির বিয়ে। তারকাদের বিয়ের ভিডিও ও ছবি বিক্রি হয় চড়া দামে। সিদ্ধার্থ-কিয়ারাও বিক্রি করেছেন তাঁদের বিয়ের ভিডিও এবং ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৮০ কোটি রুপিতে আমাজন প্রাইম কিনে নিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও ও ছবি। বলিউড বিয়ে সিরিজে দেখানো হবে এই ভিডিও। তবে এই নিয়ে এখনো কোনো কিছু জানাননি সিদ্ধার্থ বা কিয়ারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »