সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা, দাম চমকে দেয়ার মতো
প্রকাশ: ২১ মে, ২০২২, ১:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা, দাম চমকে দেয়ার মতো

বিনোদন ডেস্ক : শুক্রবার (২০ মে) মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন সিনেমা ‘ধাকড়’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ মে) অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। সেখানে তারকা ও বলিউড সংশ্লিষ্টদের নিয়ে সিনেমাটি দেখেন তিনি।

প্রিমিয়ারে এসেই চমকে দেন কঙ্গনা। নিয়ে আসেন একেবারে নতুন একটি গাড়ি। যেটা ভারতের বাজারে কিছুদিন আগেই এসেছে। এরইমধ্যে কঙ্গনা নিজের ঝুলিতে নিয়ে নিলেন সেটা।

গাড়িটির মডেল হলো মার্সিডিজ মেবিচ এস৬৮০। প্রিমিয়ারে এসেই গাড়িটির ফিতা কাটেন কঙ্গনা। এরপর ক্যামেরাবন্দি হন। গাড়ির উপরে তখনও সাজানো বো ছিল। সেটা সরিয়ে দিতে দিতে কঙ্গনা মস্করা করেন, ‘এটা সরিয়ে দিন, দেখে মনে হচ্ছে এখনই বিয়ে হলো!’

প্রথমে গাড়ির সঙ্গে একা পোজ দেন কঙ্গনা। এরপর পাশে নেন মা, বাবা দিদি রঙ্গোলি, জামাইবাবু ও দিদির ছেলেকে। বিলাসবহুল গাড়িটি কেনার পর অভিনেত্রীর আনন্দ চোখে-মুখে ভেসে উঠছিল।

জানা গেছে, মেবিচ এস ক্লাস সিরিজের টপ মডেল এটি। ভারতে এর দাম ৩ কোটি ৬০ লাখ রুপি। বলাই বাহুল্য, নতুন গাড়িটির জন্য মোটা অংকের অর্থ খরচ করেছেন কঙ্গনা।

প্রসঙ্গত, ‘ধাকড়’ সিনেমায় একজন স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। অ্যাকশন তারকাদের মতো ধুন্দুমার মারামারি করেছেন। এমন চরিত্রে বলিউডের কোনো অভিনেত্রীকে আগে দেখা যায়নি। সিনেমাটিতে কঙ্গনার সঙ্গে আরও আছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ। এটি পরিচালনা করেছেন রজনীশ রাজি ঘাই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »