শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রকাশ: ১০ জুন, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মো. জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ

বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা
(রা:) এর মর্যদা ও শানের বিরুদ্ধে অবমাননামূলক বক্তব্য এবং কটুক্তির
প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৪৪ টি
মসজিদের ইমাম মোয়াজ্জেম ও মুসুল্লীরা। শুক্রবার আসর নামাজবাদ
কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ
মিছিল বের করে। মিছিলটি কুয়াকাটা-ঢাকা মহাসড়কসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাখাইন মহিলা মার্কেট মাঠে গিয়ে
মুসুল্লীরা সমবেত হয়। সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ইমাম মোয়াজ্জেমসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ
অংশগ্রহন করে। সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননামূলক
বক্ত্যের নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা আরও বলেন, শুধু অপসারণ করলেই হবে না। নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দিতে হবে। ফাঁসি
কার্যকর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং
ভারতীয় পণ্য বয়কটের আহবান জানান।

এ সময় বক্তারা ধর্ম এবং মহানবী হযরত
মোহাম্মাদ (সাঃ) কে যাতে অবমাননা না করতে পারে এজন্য জাতীয় সংসদে
আইন পাশের দাবী জানান। সমাবেশ শেষে মুসলিম বিশ্বের সকল মানুষের
শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুয়াকাটা কেন্দ্রীয় বায়তুল আরোজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওঃ মোঃ মোস্তফা কামাল, কচ্ছপখালী জামে মসজিদের ইমাম মসিউর রহমান, মাওঃ আবু বক্কর, মাওঃ আঃ খালেক, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী প্রমুখ।
এছাড়াও মৎস্য বন্দর আলীপুর-মহিপুর,
তুলাতলী ও কলাপাড়ায় মহানবী হযরত
মোহাম্মাদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »