বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব গণমাধ্যমে মেসি-আর্জেন্টিনা বন্দনা
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্ব গণমাধ্যমে মেসি-আর্জেন্টিনা বন্দনা

 স্পোর্টস ডেস্ক 

লিওনেল মেসি ক্যারিয়ারে সবকিছুই পেয়েছিলেন। বাকি ছিল শুধু ফিফা বিশ্বকাপ। রোববার ফ্রান্সকে ফাইনালে হারিয়ে শিরোপা জয়ের মধ্য দিয়ে সেই অপূর্ণতা সারলেন আর্জেন্টিনার সুপারস্টার। 

এদিন কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে কিংবদন্তিদের তালিকায় নিজের নাম লেখান মেসি।

সর্বশেষ ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর মেসির হাত ধরে ফের শিরোপা ঘরে তুলল আর্জেন্টাইনরা। 

কাতারে মেসিরা বিশ্বকাপ ট্রফি জয়ের পর আর্জেন্টিনাজুড়ে এখন আনন্দ-উৎসব চলছে। বিশ্ব মিডিয়াও এই মুহূর্তগুলোকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর্জেন্টিনার নতুন প্রজন্মের সর্বকালের সেরা খেলোয়াড় মেসিকে স্যালুট জানাতে কোনো গণমাধ্যমই ভুল করেনি। 

মেসির বিশ্বকাপ ট্রফি হাতে তোলা সতীর্থদের সঙ্গে ছবিটি বিশ্বের প্রায় সব নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সব দৈনিকের প্রথম পাতায় শোভা পাচ্ছে। 

আর্জেন্টিনার শীর্ষ দৈনিক ডেইলি লা ন্যাসিওনের হেডলাইন ছিল- ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাইনাল’, আরেক দৈনিক ক্লারিন একে ‘অবিস্মরণীয়’ ম্যাচ হিসেবে আখ্যায়িত করেছে।

স্পোর্টস ডেইল ওলের হোমপেজে লেখা হয়েছে- ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’।

ফাইনালে মেসিকে ছাড়িয়ে যাওয়ার অঘোষিত লড়াইয়ে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে যেখানে মেসি স্পট কিক থেকে দুই গোল করে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেখানে এমবাপ্পে হ্যাটট্রিকসহ টাইব্রেকারে প্রথম শটেও গোল করেছেন। 

ফ্রেঞ্চ স্পোর্টস ডেইলি এল’ইকুয়েপের প্রথম পাতার হেডলাইন ছিল- ‘মাথা উঁচু রাখো।’ 

লি ফিগারো এমবাপ্পের এই প্রয়াসকে ‘নায়োকোচিত’ হিসেবে ব্যাখ্যা করেছে। 

ডেইলি লিবারেশন তাদের প্রথম পাতায় মেসি ও এমবাপ্পের একসাথে একটি ছবি দিয়ে হেডলাইনে লিখেছে- ‘কিংবদন্তি’।

ব্রিটেনে দ্য টাইমস তাদের প্রথম পাতায় লিখেছে সর্বশ্রেষ্ঠ একটি ফাইনালে আধুনিক মাস্টারদের যুদ্ধে জয়ী হয়েছে মেসি। পত্রিকাটির ক্রীড়া পাতায় মেসিকে ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

দ্য মিরর তাকে ‘গ্রেটেস্ট অব অল টাইম (জিওএটি)’ বলতে দ্বিধা করেনি। দ্য সান লিখেছে- ‘বিশ্বকাপ এখন ঈশ্বরের হাতে’।

জার্মানিতে সুডাচে জেইটাংয়ের হেডলাইন ছিল- ‘মেসির জন্য এটা ঈশ্বরের পা।’

যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে- ‘মেসি শেষ পর্যন্ত অমর একটি ফাইনালের শিরোপা জিতে নিল।’

স্প্যানিশ এল পেইস দৈনিকে লেখা হয়েছে- ‘মেসি ফাইনালের ফাইনাল শিরোপা জয় করেছে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »