শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের বয়স নিয়ে যা বললেন সোহানা সাবা
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ৩:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের বয়স নিয়ে যা বললেন সোহানা সাবা

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও একেবারে ছেড়েও দেননি। বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে বেশ চর্চা। সেই চর্চার বিষয় হচ্ছে তিনি বিয়ে করেছিলেন নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে। তবে সেই সংসার টেকেনি। বর্তমানে আছেন সিঙ্গেল।

কাজের বাইরে সাবার সময় কাটে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়েই। গত সাত বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন। সম্প্রতি ঘর-সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

বিয়ে নিয়ে সোহানা সাবা বলেন, “আমি পণ করিনি সারাজীবন একা থাকব। যখন সময় হবে তখনই সঙ্গী খুঁজে নেব। আমি ক্লাস এইট-নাইন থেকে শোবিজে কাজ শুরু করি। এরপর শুধু কাজের মধ্যেই ছিলাম। বিয়ের পর আমার জীবনটা আরও ছোট হয়ে আসে।”

তিনি আরও বলেন, “আমার বন্ধুরা পড়াশোনার পর জীবনটা উপভোগ করার অনেক সময় পেয়েছে। আমি তখন সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো। কার সঙ্গে কার জুটি, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে মানে একটা লাইফটাইম ডিসিশন। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

প্রসঙ্গত, গত মাসেই বিটিভিতে ‘তারার মেলা’ নামে একটি সাপ্তাহিক সেলিব্রেটি শো উপস্থাপনা শুরু করেছেন তিনি। অনুষ্ঠানটির জন্য ভালো সাড়াও পাচ্ছেন। এছাড়াও তিনি অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমার কাজ সমাপ্ত করেছেন সাবা সম্প্রতি। শেষ করেছেন আরেক গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। কিছুদিন আগে কলকাতার একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »