বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বুবলীকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন অপু-বর্ষা
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বুবলীকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন অপু-বর্ষা

শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াইয়ের মধ্যে এবার যুক্ত হলো নতুন নাম। এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে অবস্থান করছেন মাসকোটে। শনিবার একটি অনুষ্ঠানে যাওয়ার আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ভিডিও কল দেন এ অভিনেতাকে। ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করেন শাকিব। যা মুহূর্তেই ভাইরাল হয়।

এর কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে বর্ষা লেখেন, ‘সুন্দর’। বর্ষার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন বুবলী।

বুবলীর এই পোস্টের আগে সোমবার সকালে ফেসবুকে একটি ইউটিউব ভিডিও লিংক শেয়ার করেছেন অপু বিশ্বাস। যে ভিডিওটির শিরোনাম- ‘অনন্ত জলিলের মেয়ের হলুদ রাত।’

ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে নেটিজেনদের বেশিরভাগই মন্তব্যে জানাচ্ছেন, বুবলীর ছবি শেয়ার দেওয়ার কারণেই অনন্ত জলিলের এই ভিডিও শেয়ার করেছেন অপু।

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। বর্তমানে শাকিব খান কারো সঙ্গেই সংসার না করলেও সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »