শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃষ্টিতে ভেজা ছবি দিয়ে বিপাকে ভাবনা!
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ৩:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেজা ছবি দিয়ে বিপাকে ভাবনা!

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাচ, উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে অল্পসময়েই দর্শকমন জয় করেছেন তিনি। একাধারে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও সমসাময়িক নানান ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সোজাসাপ্টা কথা বলার এই মানুষটি এবার বৃষ্টিতে ভেজা ছবি দিয়ে বিপাকে পড়েছেন।

এর আগেও অনেকবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। পোশাক নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন ভাবনা। তবে নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে আবারও বৃষ্টিতে ভেজার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।

সেই ছবির সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ব্রিটিশ লেখক ও দার্শনিক জন রুসকিনের কয়েকটি বাক্য। এর পরেই যেন সোশ্যালে মিডিয়ায় বিপাকে পড়লেন ভাবনা। নেটিজেনদের কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন ছবির মন্তব্যের ঘরে।

তবে এসব পাত্তা না দিয়ে ভাবনা জানালেন, ‘বৃষ্টি ভীষণ পছন্দ তার। বৃষ্টি দেখলেই এখনও ইচ্ছে হয় ভিজতে। নিজের অজান্তে মনে আসে ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’ গানটি। আর তখনই নেমে পড়েন বৃষ্টির মধ্যে। এই অভিনেত্রী আরও বলেন, অনেকবার ইচ্ছে থাকা সত্ত্বেও কৈশোরের সেই বৃষ্টির দিনে বৃষ্টিতে ভেজা হয়নি।

শৈশব থেকেই নাচ, অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠার কারণে মনের মতো শৈশব কাটাতে পারেননি এ অভিনেত্রী। প্রায়ই ছুটেছেন শুটিংয়ে। ব্যস্ততায় সে সময় নিজেকে সময় না দিতে পেরে এখন সেই সময়গুলো ভীষণ মিস করেন তিনি।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভাবনা সময় পার করছেন ছবি আঁকায়। মাঝে মাঝে সেই সব ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার ছবি দেখে প্রশংসা করে থাকেন। তবে ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগ তার। ভাবনা অভিনীত সবশেষ নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি বেশ আলোচিত হয়। বেশ কিছুদিন আগে শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার শুটিং। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন শুদ্ধমান চৈতন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »