বেতাগীতে ১ ঘন্টার প্রতীকী ইউএনও কলেজ ছাত্রী লিমা
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতাগীতে ১ ঘন্টার প্রতীকী ইউএনও কলেজ ছাত্রী লিমা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ১ ঘন্টার জন্য প্রতীকী ইউএনও হলেন বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির মোসা: ইশরাত জাহান লিমা নামে এক কলেজ ছাত্রী।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ‘২০২২ এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিডিপি, প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ)।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের কাছে বেতাগী উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই ইউএনও কলেজ ছাত্রী লিমা।

জানা যায়, প্রতীকী উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইশরাত জাহান লিমা বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক। নতুন দায়িত্ব নিয়ে সে শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিটিএফ সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুমন মিয়া‘র সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশানের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী থানার সাব ইন্সেপেক্টর শুভ বাড়ৈ, সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর মোসা: ইভা নাসরিন, ধ্রæবতারা ইয়ূথ ডেভেলপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক অলি আহম্মদ ও সিবিডিপি ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন। এছাড়াও বেতাগীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক ও প্রতিষ্ঠান পর্যায়ে টাস্ক ফোর্স গঠন ও শিশু বান্ধব কর্ণার স্থাপনের প্রস্তাব দেন।

প্রতীকী দায়িত্ব পাওয়া ইউএনও ওই কলেজ ছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে।

এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা,বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং কলেজ ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »