সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ।।

পুলিশ লাইন্স ড্রিলশেড বরিশালে ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার’র সাথে বরিশাল মহানগরীর সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, “প্রতিষ্ঠানের কেউ দালাল সেজে সেবাপ্রত্যাশী ব্যক্তিদের হয়রানি করলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। প্রতিষ্ঠানের লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে হবে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা ও কাঙ্খিত সেবা দিতে ব্যত্যয় ঘটলে আমাদেরকে অবগত করতে হবে। সর্বোপরি ব্যবসা হিসেবে নয়; সেবা মনে করে রোগীদের সাথে অমানবিক কাজ করা থেকে বিরত থাকার আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল পিপিএম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার সিএসবি খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »