শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যবসায় নামলেন অভিনেত্রী ফারিয়া
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যবসায় নামলেন অভিনেত্রী ফারিয়া

বিনোদন প্রতিবেদক :ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সুন্দরী প্রতিযোগিতার সুবাদে শোবিজে পা রাখেন। এরপর বিজ্ঞাপন আর নাটক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার ফারিয়া শুরু করলেন নতুন একটি ব্যবসা।

যুক্তরাষ্ট্র থেকে প্রসাধনী এনে দেশের ভোক্তাদের কাছে বিক্রি করবেন তিনি। আর পুরো ব্যবসার কার্যক্রম চলবে অনলাইনে। এজন্য একটি ফেসবুক পেজও চালু করেছেন তিনি। নাম দিয়েছেন ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’। ফারিয়া শাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর সেখান থেকেই ব্যবসার ঘোষণা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী।

এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ্‌, খুলেই ফেললাম আমার পেজ “কমপ্লিমেন্ট ইউর মিরর”। আপনাদের সবার দোয়া ও অনুপ্রেরণা চাই। আমি নিশ্চিত করছি যে আপনাদের সেরা পণ্যটি দেব এবং কখনো অভিযোগ করার সুযোগ দেব না।’

এর আগে, আরেকটি স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘আমরা কম বেশি সবাই ম‌্যাকের পণ‌্য ব‌্যবহার করি। তাই ম‌্যাকের পণ‌্য দিয়েই যাত্রা শুরু করলাম। এই ব্র‌্যান্ডের যার যা লাগবে তা ইনবক্সে আমাকে জানাতে পারেন। পণ‌্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করব। আমি অভিযোগ করার সুযোগটি দিতে চাই না। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সবার দোয়া ও প্রেরণা চাই।’

উল্লেখ্য, ‘লাক্স সুপারস্টার-২০০৭’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় ফারিয়া শাহরিনের। একটি টেলি-অপারেটর কোম্পানির ‘কথা দিলাম’ বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শক মহলে পরিচিতি পান তিনি।

সম্প্রতি ফারিয়া শাহরিন ‘আমি একজন অভিনেতা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। শিগগিরই নাটকটি প্রচার হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »