সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যর্থতাই আমাকে সফলতা দিয়েছে : হৃতিক রোশন
প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ৭:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যর্থতাই আমাকে সফলতা দিয়েছে : হৃতিক রোশন

বিনোদন ডেস্ক :  যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে ‘বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ’ হৃতিক রোশনআজ থেকে ১৯ বছর আগে ব্লকবাস্টার হিট ‘কহো না পেয়ার হ্যায়’ (২০০০) ছবির মাধ্যমে জন্ম নেন এক তারকা। দুই দশক ধরে একই উজ্জ্বলতায় আলো ছড়িয়ে যাচ্ছেন এই তারকা। বয়সের ঘড়িটাকে কীভাবে যেন অকেজো করে কোন এক অজানা সমুদ্রে ফেলে দিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনয়শিল্পী। এই দুই দশকে প্রতিদিন আগের চেয়ে আরও সুদর্শন হয়েছেন। কিন্তু বয়স বেড়েছে, এ কথা বলতে পারবে না কেউ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সি পরিচালিত জরিপে জনপ্রিয় ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, ‘টোয়াইলাইট’ ছবির নায়ক রবার্ট প্যাটিনসন আর ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবির নায়ক ক্রিস ইভানের মতো সুপুরুষদের পেছনে ফেলে ‘বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ’ হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকা। ঠিক ধরেছেন, তিনি আর কেউ নন, হৃতিক রোশন।

হৃতিক রোশনঅন্য বলিউড তারকাদের মতো তাঁর ঝুলিতেও আছে সফল আর ব্যর্থ ছবির সমাহার। ‘ফিজা’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘কৃষ’ সিরিজের মতো বক্স অফিস সফল ছবি। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সুপার থার্টি’ও খুশি করেছে প্রযোজক ও সমালোচকদের। তবে হৃতিক রোশন সবচেয়ে বেশি সমাদৃত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গুজারিশ’ ছবিটির জন্য। যদিও এই ছবিটি প্রযোজকের মুখে হাসি ফোটাতে পুরোপুরি ব্যর্থ।

হৃতিকের সফল ছবির তালিকা যেমন দীর্ঘ, ব্যর্থ ছবির তালিকাও একেবারে ছোট না, ‘না তুম জানো না হাম’, ‘কাইটস, মাহেঞ্জো দারো, কাবিল ইত্যাদি। যদিও এসব ছবি বক্স অফিসে অর্থ তুলে আনতে পারেনি। তবুও সমালোচকেরা বলেছেন, হৃতিক হৃদয় উজাড় করে অভিনয় করেছেন। আর ছবিগুলো ব্যবসা না করায় হৃতিকের নাকি কোনো আক্ষেপ নেই। কারণ, এই ব্যর্থ ছবিগুলোই তাঁকে গড়েছে। আজ হৃতিক রোশন যা, তা নাকি এই ব্যর্থ ছবিগুলোরই সমষ্টি।

হৃতিক রোশন‘ই টাইমস’-এর প্রতিবেদনে উঠে এসেছে তার কারণ। হৃতিকের মতে, ‘আজকে আমি যখন পেছনে ফিরে তাকাই, আমার মনে হয়, আমি অনেক অনেক পথ পাড়ি দিয়ে আমি হয়েছি। আমার এই দীর্ঘ যাত্রায় সফলতা ছিল, ছিল ব্যর্থতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিনিয়ত আমি আমার ব্যর্থতা থেকে কিছু না কিছু শিক্ষা নিয়েছি। আমি আজ যা, তা আমার ব্যর্থতার বদৌলতে। আমার আমিত্বের পুরো কৃতিত্ব আমার ব্যর্থতার। ব্যর্থতা থেকেই আমি সঠিক সিদ্ধান্ত নিতে শিখেছি।’

শোনা যাচ্ছে, নিতেশ তিউয়ারির পরবর্তী ‘রামায়ণ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন। এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »