সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রেকআপের পর ভেবেছিলাম নাসির খেলায় মন দেবে: সাবেক প্রেমিকা সুবাহ
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রেকআপের পর ভেবেছিলাম নাসির খেলায় মন দেবে: সাবেক প্রেমিকা সুবাহ
print sharing buttonসাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার বিষোদগার —-

ক্রিকেটার নাসির ও কেবিন ক্রু তামিমা তাম্মির বিয়ের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এই অলরাউন্ডারের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।  মঙ্গলবার লাইভে এসে তিনি সাবেক প্রেমিক ও তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বিষোদগার করেছেন।

সাবেক প্রেমিক প্রসঙ্গে সুবাহ ফেসবুক লাইভে বলেন, আমি বুঝতে পারিনি নাসির এতটা নিচ, এতটা খারাপ।  নাসির যে এত দুশ্চরিত্রের অধিকারী সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম আমার সঙ্গে ব্রেকাপের পর সে ভালো হয়ে গিয়েছে, খেলায় মন দিয়েছে। রুবেল ভাইয়ের মতো ইসলামিক মাইন্ডের একটা মেয়েকে বিয়ে করবে। কিন্তু না, সে তো ঠিক হয়নি। উল্টো এতটাই নষ্ট চরিত্রের একটা মেয়েকে সে বিয়ে করেছে যেটা বিশ্বাসযোগ্য নয়।  তাকে (তামিমা) নিয়ে সে (নাসির) লাইভে এসে নাচানাচি, গান গাওয়াসহ কত নষ্টামী করেছে। তারা চায় আমাকে জেলাস বানাতে।  কিন্তু যে ছেলে আমার লাইফ নষ্ট করেছে তার জন্য আমার ফিলিংস কাজ করবে?’

লম্বা লাইভের শুরুতেই সুবাহ বলেন, ‘নাসির হোসেন এবং তামিমা তাম্মিকে নিয়ে লাইভে এসে কথা বলতে বাধ্য হলাম। আমি আর সহ্য করতে পারছি না। শুটিংয়ে গিয়েও নাসির-তামিমাকে নিয়ে কথা শুনতে হচ্ছে আমার। আমি এর আগেও বলেছি ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সব শেষ হয়ে গেছে। যখনই নাসির-তামিমার কথা আসছে, তখনই আমার নামটি আসছে কেন? আমার তো ফ্যামিলি আছে। আমার তো স্ট্যাটাস আছে।’

লাইভের একপর্যায়ে উত্তেজিত হয়ে সুবাহ বলেন, ‘তামিমা নামের আগে এয়ার হোস্টেস ট্যাগ লাগিয়ে একের পর এক বিয়ে করেছে। ব্যাংকে টাকা পয়সা জমিয়েছে, ফ্ল্যাট করেছে। শেষে নাসিরের গলায় ঝুলে পড়েছে। নাসির যেমন, তামিমাও তেমন। যেমন কুকুর তেমন মুগুর।’

নাসিরের সঙ্গে সঙ্গে তামিমার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন সুবাহ। বলেন, শুধু তামিমা না, অনেক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। এত ভালো ভালো মেয়ের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা … মেয়ে জুটেছে।  … চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে। এটি নাসিরের কর্মের ফল। এই নাসির ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে। এখন তার কপালেই নষ্ট মেয়ে জুটেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »