শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় পর্দায় দেখা নেই ফারিয়া
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বড় পর্দায় দেখা নেই ফারিয়া

অনলাইন ডেস্ক

গত দুই বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় দেখা নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার।

সর্বশেষ ২০২০ সালে ‘শাহেনশাহ’র পর প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি নতুন কোনো চলচ্চিত্র। এমনকি চুক্তিবদ্ধও হননি নতুন কোনো চলচ্চিত্রে। হাতে থাকা একাধিক চলচ্চিত্রের কাজ নিয়েই সময় পার করছেন তিনি। চলচ্চিত্রগুলো কবে নাগাদ মুক্তি পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে প্রেক্ষাগৃহে নিজের নতুন চলচ্চিত্রের অপেক্ষায় আছেন তিনি।

সমপ্রতি রাজা চন্দের ‘ভয়’ চলচ্চিত্রের ডাবিং শেষ করেছেন। এ চলচ্চিত্রে ফারিয়ারকে দেখা যাবে একজন শিক্ষিকার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।

ফারিয়া ব্যস্ত হয়ে পড়েন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের একটি রোমান্টিক গানের শুটিং নিয়ে। দর্শকরা ট্রেলারের ঝলক বেশ পছন্দ করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’র ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে ‘অপারেশন সুন্দরবন’।

অভিনেত্রী ফারিয়াও তাই মনে করেন। বলেন, ‘দীপংকর দীপন দাদার ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি যারা দেখেছেন তাদের কাছে ‘অপারেশন সুন্দরবন’ অবশ্যই ভালো লাগবে। তা ছাড়া সুন্দরবন নিয়ে এত বড় আয়োজনের সিনেমা বাংলাদেশে আগে হয়নি। সিনেমার মাধ্যমে দর্শক না দেখা সুন্দরবনকে সুন্দর করে দেখতে পাবেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালের শেষ দিকে এই চলচ্চিত্রে যুক্ত হন তিনি।

২০২১ সালে সেটা শেষ হয়। চলচ্চিত্রে ১৮ থেকে ২৯ বছর বয়সি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। আলোচিত এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।

সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন একটি সিনেমাতে কাজের সুযোগ পাওয়ায় আমি যে কত খুশি, কত যে আনন্দিত, বলে বোঝাতে পারব না। কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা নুসরাত ফারিয়া এলেন নতুন খবরে। তবে কোনো চলচ্চিত্র দিয়ে নয়, নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে। ফারিয়া মনে করেন, একটি কাজ দিয়ে সুযোগ পাওয়া বড় কথা নয়। বরং সুযোগ কাজে লাগিয়ে টিকে থাকাই হলো মূল ব্যাপার।

তার ভাষ্য, ‘অভিনয়শিল্পী হিসেবে প্রথম কাজটা পাওয়ার মধ্যে কোনো গৌরব নেই। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টিকে থাকাটাই হচ্ছে আসল পরীক্ষা। সেখানে গিয়ে হয়তো অনেকেই ছিটকে যায়।’

উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু হয়েছিল ফারিয়ার। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »