● ●


ভরাট হচ্ছে বরিশালের লাকুটিয়া খাল
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভরাট হচ্ছে বরিশালের লাকুটিয়া খাল

বরিশাল নগরের উত্তরাংশে লাকুটিয়া খালটি মৃতপ্রায়। তবে খালটির অস্তিত্ব এখনও বিদ্যমান। পূর্ব তীরে বরিশাল ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উন্নয়ন প্রকল্পে সেই অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয়দের দাবি, বিসিকের নিচু জমি ভরাটে ড্রেজার দিয়ে বালু ফেলায় তা পড়ছে লাকুটিয়া খালে। এতে খালের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বালু অপসারণ না হলে আগামী বর্ষায় খালের পানি উপচে লোকালয় প্লাবিত হবে।

জানা গেছে, বিসিকের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে লাকুটিয়া খাল। বিসিক শিল্প এলাকা থেকে সৃষ্ট একটি নালা এসে মিশেছে লাকুটিয়া খালের আবহাওয়া অফিসের বিপরীতে অংশে। ওই নালা দিয়ে ড্রেজারের পানি ও বৃষ্টিতে বিসিকের বালু এসে খালে পড়েছে। এতে ওই স্থানটিতে নদীর চর পড়ার মতো দৃশ্যমান হয়েছে।

সরেজমিন দেখা গেছে, আবহাওয়া অফিসের বিপরীতে খালের অপর প্রান্তে হাওলাদার বাড়ি। বিসিক এলাকা থেকে সৃষ্ট নালাটি ওই বাড়ির পাশ ঘেঁষে খালের সঙ্গে মিশেছে। সেখান থেকে বালু নেমে আসছে।

ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া জানান, ড্রেজার দিয়ে বালু ফেলার সময় নালা দিয়ে পানির স্রোত খালে নামছে। তখন পানির সঙ্গে বালুও পড়েছে। সর্বশেষ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে রেকর্ড বৃষ্টি হয়। এতে পানির সঙ্গে নালা দিয়ে ব্যাপকভাবে বালু নেমেছে। ওই সময় হাওলাদার বাড়ি সংলগ্ন খালে চর জেগে ওঠে।

হাওলাদার বাড়ির আনোয়ার হোসেন হাওলাদার জানান, একসময়ের খরস্রোতা লাকুটিয়া খাল অনেক আগে মরে গেছে। বর্ষা মৌসুমে সামান্য জোয়ার-ভাটা হলেও শীত মৌসুমে তাও থাকে না। নালা দিয়ে দুর্গন্ধযুক্ত পানি প্রবাহিত হয়। বিসিকের বালু অপসারণ না হলে নালাটিও বন্ধ হয়ে যাবে।

বরিশাল বিসিকের উপপরিচালক বলেন, বিসিকে নতুন ১১০টি প্লট তৈরির জন্য ৪০ একর নিচু জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। তখন কর্তৃপক্ষের অগোচরে কিছু বালু খালে গিয়ে পড়তে পারে। খোঁজ নিয়ে বালু অপসারণের ব্যবস্থা করবেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »