শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাগ্যের চাকা ঘুরাতে প্রবাসে পাড়ি, ফিরলেন কফিনবন্দী হয়ে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাগ্যের চাকা ঘুরাতে প্রবাসে পাড়ি, ফিরলেন কফিনবন্দী হয়ে

সংবাদ দাতা বরগুনা ।।
ভিটাবাড়ীসহ সকল জমি বিক্রি করে ভাগ্যের চাকা ঘোরাতে জাকির হোসেন পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে কাজে যোগদানের ৩ দিন পর অসুস্থ হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার সকাল ৯ টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাকির হোসেনের। জাকির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার মৃত আবুল হোসেন মুসুল্লির বড় ছেলে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সৌদি সময় বেলা এগারোটায় একটি হাসপাতালে জাকিরের মৃত্যু হয় এবং রবিবার সকালে সৌদি আরবে একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকা আন্তর্জাতিক শাহ জালাল বিমান বন্দরে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট জাকির হোসেন নিজের ভিটাবাড়ীসহ সকল জমি বিক্রি করে জীবিকার তাগিদে সৌদি আরবে পারি জমান। এর কয়েকদিন পরে ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর মারা যায়।
সৌদি প্রবাসী মো. ইলিয়াছ মিয়া জানান, জাকির হোসেন দালালের খপ্পরে পড়লে ৩ লাখ ২০ হাজার টাকার ভিসায় ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তিনি তাঁর বাড়ীর সমস্ত জমিজমা বিক্রি করে সৌদি এসেছে। অতিরিক্ত দুশ্চিন্তায় অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোক করেছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে সৌদি আরবে অবস্থানরত ইলিয়াস মিয়া জানান। জাকির হোসেনের ছোট ভাই ইব্রাহিম খলিল জানান, গত রোববার বেলা ১১ টার দিকে তার ভাইয়ের মরদেহ দেশে এসেছে। পরে আজ সকাল ৯টার সময় তাদের বাড়ীতে জানাযা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »