শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাড়াটে খুনি দিয়ে ভোলায় নারীকে হত্যা!
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাড়াটে খুনি দিয়ে ভোলায় নারীকে হত্যা!

ভোলা প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাড়াটে খুনি দিয়ে নারীকে হত্যা!
জমি দখলের জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ গ্রুপের এক গৃহবধূকে মধ্যরাতে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার জন্য ১০ একর জমির বিনিময়ে মো. ইব্রাহিম নামে কিলারকে ভাড়া করা হয়। হত্যার পর ওই নারীর বসতঘর পুড়িয়ে ফেলারও পরিকল্পনা করে তারা। তবে খুনিরা গৃহবধূকে হত্যার পর তাদের ব্যবহৃত ট্রলার ডুবে যাওয়ার কারণে বসতঘর পুড়িয়ে ফেলার পরিকল্পনা সফল করতে পারেনি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম নিজ সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।

নিহত বকুল বেগম (৩২) ভোলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের সিকদার চরের বাসিন্দা।

হত্যার পরিকল্পনাকারী প্রধান দুই আসামি গ্রেপ্তার আব্দুল মান্নান (৪৮) ও আব্দুল মালেক (৫২)।

এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, সিকদার চরের জমির মালিকানা নিয়ে স্থানীয় মেম্বার আব্দুল মালেক গ্রুপ ও আসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বকুল বেগম নামে যাকে হত্যা করা হয় তার স্বামী বাচ্চু মালেকের গ্রুপের লোক। ঘটনার এক সপ্তাহ আগে তারা জনৈক সেলিমের বাসায় বসে পরিকল্পনা করে চরের জমি দখল নেওয়ার জন্য একটি হত্যাকাণ্ড ঘটাবে। প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিয়ে তারা ওই জমি ভোগের পরিকল্পনা করে। এই পরিকল্পনা যেদিন নেওয়া হয় সেদিন উপস্থিত ছিলেন মালেক মেম্বার, মান্নান, অভিযুক্ত জসিম ও রফিক।

তারা প্রাথমিকভাবে টার্গেট করে, চরের কাকে হত্যা করা যায়। তখন তারা বাচ্চুর স্ত্রী বকুল বেগমকে হত্যা করার টার্গেট নেয়। কারণ ঘটনার দুই মাস আগে বকুল বেগমের সঙ্গে মালেক গ্রুপের প্রতিপক্ষ আসলাম গ্রুপের ঝগড়া হয় এবং এই ঝগড়ায় তারা বাচ্চুর স্ত্রীকে হুমকি দিয়েছিল। যার ফলে তারা বাচ্চুর স্ত্রী বকুল বেগমকে হত্যা করে প্রতিপক্ষের ওপর দায় চাপাতে পারবে। তাই মালেক মেম্বার তার পক্ষে জনৈক ইব্রাহিম নামক একজনকে ভাড়া করে, যিনি ঢাকায় ট্রাক চালাতেন। গত ২৮ নভেম্বর তাকে ঢাকা থেকে নিয়ে এসে পরিকল্পনাটি বুঝিয়ে দেওয়া হয় এবং বলে সে যদি পরিকল্পনামতো কাজ করতে পারে তাহলে চরের ভেতর থেকে তাকে ১০ একর এবং মান্নানকে পাঁচ একর জমি দেওয়া হবে।

মান্নান, ইব্রাহিম, সেলিম, জসিম ও রফিক সব মিলিয়েই পাঁচজন হত্যা করবে বলে ঠিক করে এবং ২৯ নভেম্বর সন্ধ্যার দিকে সেলিম ও আব্দুল মান্নানকে ১৫ হাজার টাকা দেয়। তারা সেই টাকায় দুইটি ছুরি কেনে। ঘটনার দিন মালেক মেম্বার মামলার হাজিরা দেওয়ার কথা বলে বাচ্চুকে তার সঙ্গে নিয়ে যায় এবং সেই সুযোগে বকুল বেগমকে হত্যা করে অন্যান্য সদস্যরা।

২৯ নভেম্বর দিবাগত রাতে সেলিম তার ভাইয়ের ট্রলারে করে সবাইকে নিয়ে বাচ্চুর বাড়ি যান। রফিক বাড়ির বাইরে পাহারা দেন, জসিম নৌকায় অবস্থান করেন, ইব্রাহিম এবং মান্নান সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বিকেলে রাতের খাওয়া শেষে বসতঘরের সামনের বারান্দায় খাটের ওপর ঘুমিয়ে পড়েন। ওই দিনরাতে আসামিরা বকুল বেগমকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »