শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাণ্ডারিয়া কলেজছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার
প্রকাশ: ৪ অক্টোবর, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়া কলেজছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া কলেজছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় মো. জহিরুদ্দিন অন্তু সরদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী মেয়েটি ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মো. জহিরুদ্দিন অন্তু সরদার পৌর শহরের উত্তর পূর্ব ভাণ্ডারিয়া মহল্লার মো. মোশারফ হোসেন সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. জহিরুদ্দিন অন্তু সরদার চলতি বছরের ১৫ এপ্রিল কলেজ পড়ুয়া ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রমের নির্মাণাধীন একটি ভবনের ছাঁদে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে একই কায়দার গত ৫ মে উপজেলার আমান উল্লাহ কলেজ সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনের ছাঁদে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জহিরুদ্দিন অন্তুকে বিয়ের চাপ দেয়। কিন্তু অভিযুক্ত ওই যুকক ভুক্তভোগী তরুণীকে বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়। মেয়েটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামি মো. জহিরুদ্দিন অন্তু সরদারকে গ্রেপ্তার করে মঙ্গলবার পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »