সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভার্জিন’ লাগছে, শ্রীলেখাকে নেটিজেন
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ভার্জিন’ লাগছে, শ্রীলেখাকে নেটিজেন

ক’দিন আগে নিজেকে ভার্জিন দাবি করায় হাসির পাত্র হতে হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এবার শ্রীলেখার সঙ্গে ঘটল ভার্জিন কান্ড। তবে শ্রীলেখা নিজকে ভার্জিন দাবি করেননি। এক নেটিজেন তাকে ভার্জিন বলায় উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শ্রীলেখার একটি পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন তাকে লিখেছিলেন, ‘ভার্জিন লাগছে তোমাকে।’ কিন্তু এতে প্রসন্ন হননি শ্রীলেখা। প্রশংসাটি মোটেও ভালোভাবে নেননি তিনি।

ওই মন্তব্যের একটি স্ক্রিনশট নিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘আমার এক পোস্টের কমেন্ট— দাদা/ভাই ভার্জিন কী করে কাউকে দেখতে লাগে যদি একটু বুঝিয়ে দেন। আমার এ বিষয়ে জিকে (জেনারেল নলেজ) খুবই কম আর আপনাদের দেখছি এবার থেকে আমাক অনলাইন স্পেলিং (বানান) ক্লাস নিতেই হবে, উপায় নেই জনগণের সেবা।’

শ্রীলেখার এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘একটা রেন অ্যান্ড মার্টিনেই সবাই শায়েস্তা।’ অভিনেত্রীর কাছের বন্ধু ত্রম্বক রায় চৌধুরী লেখেন ‘উপযুক্ত জবাব।’

এর আগেও নেটিজেনদের একহাত নিয়েছিলেন শ্রীলেখা। জিম থেকে ভিডিও প্রকাশ করে লিখেছিলেন, ‘আমার বডি শেমারস, আমার ট্রোলারস, আমার সঙ্গে করো… এক্সারসাইজ। কিন্তু যারা বলো, কী জিম করেন, সেই তো আপনি মোটা! ঠিক। তবে বাবু, জিমের বানান JIM নয়, GYM। বানানটা শিখে তারপর ট্রল করবে? প্লিজ!’ এরপর ট্রলকারীদের প্রতি উড়ন্ত চুমুও ছুড়ে দেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »