মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালোবাসায় বেঁচে থাকার আনন্দই সুখ: জিনাত হাকিম
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালোবাসায় বেঁচে থাকার আনন্দই সুখ: জিনাত হাকিম

বিনোদন ডেস্ক |
শত বাধা পেরিয়ে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে কাটিয়ে দেওয়া জীবনের নামই ভালোবাসা। যে ভালোবাসায় অটুট থাকে সব বন্ধন, যে ভালোবাসায় থাকে উদারতা কিংবা এক বুক আশার বার্তা- ঠিক তেমন ভালোবাসাই টিকে থাকে যুগ থেকে যুগান্তরে।

আমাদের শোবিজে তারকাদের মধ্যে রয়েছে তেমনই কিছু ভালোবাসার নজির। যারা শোবিজের বিয়ে বিচ্ছেদের ভিড়ে উদাহরণ। তাদের মধ্য অন্যতম আজিজুল হাকিম-জিনাত হাকিম দম্পতি।

নাট্যজগতের পরিচিত জুটি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে আজিজুল হাকিম তখন জনপ্রিয় নাট্যাভিনেতা। নাটকের মহড়া করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। মহড়ার ফাঁকে ফাঁকে তাকে প্রায়ই দেখা যেত রোকেয়া হলের গেটে। একসময় জানা যায়, এই হলেই থাকতেন তার জীবনসঙ্গী জিনাত।

১৯৯৩ সালের ১ জানুয়ারি বিয়ে করেন তারা। এক ছেলে ও এক মেয়ে নিয়ে এখন তাদের তিন দশকের সুখের সংসার।

সংসারের তিন দশকে এই তারকা দম্পতি কেক কেটে উদযাপন করেছেন। সুখের সেই মূহুর্তের ছবি শেয়ার করে জিনাত হাকিম লেখেন, ভালোবাসায় বেঁচে থাকার আনন্দই সুখ।

তিনি লেখেন, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ….আমাদের ব‍্যস্ততায় বাচ্চাদের কিছু যায় আসে না। আর তাই গভীর রাতে সুযোগ পেয়েই সারপ্রাইজ!

তিনি আরো লেখেন, ১ জানুয়ারি ২০২৩, তিরিশটি বছর! আলহামদুলিল্লাহ্! সুস্থতা চাই জীবনে। এইরকম কিছু মূহুর্ত চাই! চাই প্রিয়জনদের সান্নিধ্য! ভালোবাসায় বেঁচে থাকার আনন্দই সুখ! এই সুখটাই চাই এই জীবনে।

প্রসঙ্গত, আজিজুল হাকিম ও জিনাত হাকিম দুজনের নাটকের কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে। পাশাপাশি দেশের একটি শীর্ষ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানিতে কর্মরত রয়েছেন তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »