সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিক্ষার ঝুলি ফেলে নিজ বাড়িতে সেই আওয়ামী লীগ নেতা
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভিক্ষার ঝুলি ফেলে নিজ বাড়িতে সেই আওয়ামী লীগ নেতা

 সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : ছেলের নির্যাতনে বিতাড়িত বাবা সাতক্ষীরার সাবেক শ্রমিক নেতা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বৃদ্ধ বজলুর রহমান অবশেষে নিজ বাড়িতেই ফিরে গেলেন। ভিক্ষার ঝুলি ফেলে দিয়ে এখন থেকে তিনি তার ছেলের পরিবারেই স্ত্রীসহ থাকবেন। তাদের ভরণপোষণ ও দেখভালের সব দায়িত্ব নিয়েছেন সেই পুত্র আব্দুস সালাম বাবু।

রোববার বিকালে এক আনন্দঘন পরিবেশের মধ্যে সাতক্ষীরার সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান এবং সাতক্ষীরা থানার এসআই অপর্ণা রায়কে সঙ্গে নিয়ে বৃদ্ধ বজলুর রহমানকে তার নিজ ঘরে তুলে দেন।

এ সময় তার বড়ছেলে সাবেক সেনাসদস্য আবুল কালাম ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির নিজ জমি বাড়ি থেকে বিতাড়িত বজলুর রহমানকে তার অফিসে ডেকে নিয়ে তার হাতে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা তুলে দেন। তিনি ইউএনও এবং পুলিশকে বজলুর রহমানকে তার বাড়িতে শান্তিপূর্ণভাবে তুলে দেওয়ার নির্দেশ দেন।

অপরদিকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফুল ইসলাম বৃদ্ধ আওয়ামী লীগ নেতা বজলুর রহমানকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসককে টেলিফোন করেন।

‘ভিক্ষার ঝুলি হাতে আওয়ামী লীগ নেতা’ শীর্ষক প্রকাশিত খবরের প্রতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকৃষ্ট হয়। এ খবর দেখে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফুল ইসলাম  টেলিফোন করে তাকে সহায়তা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিমন্ত্রী জেলা প্রশাসককেও এ বিষয়ে নির্দেশনা দেন।

উল্লেখ্য, বজলুর রহমান সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসের অবসরপ্রাপ্ত শ্রমিক নেতা। তিনি আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৮নং মাগুরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

দুই ছেলে সাবেক সেনাসদস্য আবুল কালাম এবং ব্যবসায়ী আব্দুস সালাম বাবু ও মেয়ে নিলুফার ইয়াসমিনের বাবা বজলুর রহমানের ৬ শতক জমির ওপর মাগুরা মিলবাজার এলাকায় একটি পাকা দালানবাড়ি রয়েছে। তার ছোট ছেলে আব্দুস সালাম বাবু তার কাছ থেকে ওই জমি ও বাড়ি লিখে নিয়ে বজলুর রহমান ও তার স্ত্রী সুফিয়া খাতুনকে কিছুদিন আগে বাড়ি থেকে নির্যাতনের মুখে তাড়িয়ে দেয়।

এ ঘটনার পর থেকে অসহায় হয়ে পড়া বজলুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন বড় ছেলের সংসারে থাকলেও তিনি নিজে অন্যের বাড়িতে থাকেন। প্রতিদিন সকালে পাড়ায় পাড়ায় ও বাজারে গিয়ে ভিক্ষা করে যা পান তাই দিয়ে তার ভরণপোষণ চলছিল।

শেষ বয়সে পারিবারিকভাবে বঞ্চনার শিকার একজন মুক্তিযুদ্ধের সংগঠক নিবেদিত রাজনৈতিক কর্মীর এমন দুর্দশা দেখে যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে সব মহলে শুরু হয়ে যায় তোলপাড়।

রোববার আনন্দঘন পরিবেশে নিজ বাড়িতে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করে বজলুর রহমান বলেন,  সমস্যার সমাধান হলো। তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী,  জেলা প্রশাসক এবং ইউএনওকে ধন্যবাদ জানান।

এ সময় তার ছোট ছেলে আব্দুস সালাম বাবু বাবার কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি এখন থেকে বাবা ও মায়ের ভরণপোষণের পুরো দায়িত্ব নিচ্ছি।

বৃদ্ধ বজলুর রহমান ভিক্ষার ঝুলি ফেলে তার নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাওয়ায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এবং সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »