শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিক্ষা করে জমানো টাকায় ত্রাণ দিলেন ভিক্ষুক
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ২:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভিক্ষা করে জমানো টাকায় ত্রাণ দিলেন ভিক্ষুক

দুর্ঘটনায় পা হারানো শারীরিক প্রতিবন্ধী মো. রেজাউল হক (৪০) পেশায় একজন ভিক্ষুক।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন নগরের বায়েজিদ বোস্তামীতে।

সম্প্রতি চলমান করোনা পরিস্থিতিতে তিনি তার গত কয়েক মাসের ভিক্ষার টাকা এলাকার দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছেন।

জানা গেছে, যে কলোনিতে রেজাউল থাকেন সেখানকার সবাই পেশায় হয়তো রিকশাচালক, নয়তো দিনমজুর। সব বন্ধ থাকায় তাদেরও উপার্জন বন্ধ। তাদের ওখানে ত্রাণ না পৌঁছানোতে থাকতে হয় অনাহারে, অর্ধাহারে। প্রতিবেশীদের এই কষ্ট সহ্য হয়নি ভিক্ষুক রেজাউলের।

আর তাই সে নিজের কাছে থাকা ১২ হাজার টাকা নিয়ে প্রতিবেশীদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

গত ৪ এপ্রিল নিজের জমানো টাকা দিয়ে ৬০ জন প্রতিবেশীকে রেজাউল নিজ হাতে তুলে দেন ত্রাণ।
ত্রাণের মধ্যে ছিলো ৪ কেজি চাল, ১ কেজি আলু ও একটি করে সাবান।

এদিকে ত্রাণ পেয়ে খুশি পুরো কলোনির মানুষ। একজন ভিক্ষুক হয়ে প্রতিবেশীদের ত্রাণ বিতরণে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রেজাউলের গ্রামের বাড়ি রংপুরের লালমনিরহাট জেলায়। ৯ বছর আগে চট্টগ্রামে এসেছিলেন ভাগ্যের চাকা ঘোরাতে। কিন্তু দুর্ঘটনায় পা হারিয়ে পেটের দায়ে ভিক্ষা করতে বাধ্য হন। প্রতিবেশীদের মতে, রেজাউল দরিদ্র হলেও মনটা অনেক বড়।

প্রাণভরা অভিনন্দন আপনার জন্য জনাব রেজাউল। ক্ষয়িষ্ণু এই সমাজের গালে যে চপেটাঘাত করলেন সে আঘাতের শব্দ ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে। চারিদিকে। শুভ কামনা।

তথ্যসূত্রঃ ‘বিডিজার্নাল’
অনুলিখন- মেসবা খান




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »