শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভিডিওটি সুপার এডিট করা দাবি করে সংবাদ সম্মেলন ছাএলীগ নেতার
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভিডিওটি সুপার এডিট করা দাবি করে  সংবাদ সম্মেলন ছাএলীগ নেতার

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতির ছড়িয়ে পড়া ভিডিওটি সুপার এডিট করে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করছেন বেতাগী উপজেলা ছাএলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন। তিনি বলেন, আমাকে অভিযুক্ত করার পূর্বে ডোপ টেস্ট করানো হোক। সত্যতা মিললে আমি নিজেই রাজনীতি ছেড়ে দিব।

বুধবার দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলন বিএম আদনান খালিদ মিথুন এই দাবি করেন।

গত সোমবার রাত থেকে বিএম আদনান খালিদ মিথুনের ইয়াবা সেবনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ালে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুণ্ণ করতে এই যড়যন্ত্র করেছে। যে ছবিগুলো ছড়িয়েছে তা সুপার এডিট করা। আমার স্থির চিত্রগুলো ভিডিও রূপান্তরিত করা হয়।৩ সেকেন্ডের ভিডিওটি এডিটিং করে ১৬ সেকেন্ড করা হয়েছে।আপনারা চাইলে আমি ডোপ টেস্ট করাতে পারি।

আদনান খালিদ আরও বলেন, যারা আমার বিরুদ্ধে এমন গুজব রটিয়েছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করবো। এডিট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।

উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আলতাফ হোসেন আওয়ামী লীগে যোগ দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর থেকেই আদনান খালিদের ছাত্রলীগের রাজনীতিতে উত্থান শুরু হয়। সর্বশেষ ২০১৭ সালে বেতাগী উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি হন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »