● ●


ভূমি’তে আস্থা নির্মাতাদের
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভূমি’তে আস্থা নির্মাতাদের

ইফতেখার শুভ : সাত বছরের অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন বলিউডের অভিনেত্রী ভূমি পেড়নেকর। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে বাজিমাত করেছেন, নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। বলিউডের তাবড় তাবড় নির্মাতা এখন যে কজন অভিনয়শিল্পীকে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন, তাদের একজন ভূমি।

পরিচালকদের পছন্দের তালিকায় সব সময় ভূমির নাম ওপরের দিকে থাকে। তারকাখ্যাতি পাওয়ার পর থেকে নামিদামি ব্র্যান্ডগুলো ভূমির পেছনে হন্যে হয়ে ছুটছে। তাদের যেন ভূমিকেই চাই! মাত্র এক বছরের মধ্যে হুট করেই ভূমির ‘ব্র্যান্ড ভ্যালু’ তরতরিয়ে বেড়ে গেছে। ২০২১ সালে তার ঝুলিতে ছিল মাত্র তিনটি ব্র্যান্ড, বছরের ব্যবধানে তা সাতে উঠেছে। মানুষ তার কাজ পছন্দ করে বলেই তার প্রতি সবার আস্থা জন্মেছে বলে মনে করেন তিনি। ভূমি বলেছেন, ‘আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর ধারাবাহিকতা থাকা খুব জরুরি। একজন শিল্পীর ধারাবাহিকতা বজায় না থাকলে মানুষ তাকে ছুড়ে ফেলে দেয়। দর্শক সব সময় ভালো কাজ আর ভালো ছবির কদর করেন। আমার কাজ সব সময় প্রশংসিত হয়ে এসেছে। আর আমার ছবি বক্স অফিসেও ভালো ব্যবসা করছে। আমি ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে এসেছি।’ সাত বছরের ক্যারিয়ারে স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করতে ভালোবাসেন বলে জানালেন এ বলিউড নায়িকা। তার ভাষ্যে, ‘সব সময় নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করেছি, আর ভিন্ন চরিত্রে মেলে ধরেছি বলে হয়তো আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমার মনে হয়, মানুষের ধারণা জন্মেছে যে আমি যে প্রজেক্টের সঙ্গে যুক্ত, সেটা সম্পূর্ণ নতুন কিছু হতে চলেছে। এর গল্প দারুণ হবে। আর আমার প্রজেক্ট মানুষের মানসিকতায় বদল আনবে। আর দর্শক জানেন যে আমি এমন এক পারফরম্যান্স দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, যা তাদের পছন্দ হবে।’ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দম লাগা কে হাইসা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন ৩৩ বছর বয়সী এ নায়িকা। সেরা নবাগত শিল্পী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ভূমি। পরবর্তী সময়ে ‘টয়লেট : এক প্রেমকথা’, ‘শুভ মঙ্গল সাবধান’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এ তারকা। ভূমি বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের এই বিশ্বাস অর্জন করেছি। আর আমি এর জন্য সত্যি গর্বিত। আমি এ সবকিছু আমার নিজের যোগ্যতা, একাগ্রতা আর ভালো মানের ছবিতে নিজের পারফরম্যান্সের জোরে অর্জন করেছি।’ ভূমি’র হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। এর মধ্যে অনুভব সিনহার ‘ভিড়’, অজয় বহেলের ‘দ্য লেডি কিলার’, শশাঙ্ক খৈতানের ‘গোবিন্দা আলা রে’, সুধীর মিশ্রার ছবি ‘আফবাহ’, গৌরী খান প্রযোজিত ছবি ‘ভক্ষক’সহ আরও কিছু ছবি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »