মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোট দিতেও বরিশালে ফেরেননি মেয়র সাদিক
প্রকাশ: ১৩ জুন, ২০২৩, ১:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোট দিতেও বরিশালে ফেরেননি মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেননি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পান সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল।

সাদিক আবদুল্লাহ প্রায় আড়াই মাস ঢাকায় অবস্থান করছেন। চাচার নির্বাচনী প্রচার-প্রচারণায় ছিলেন না। সোমবার ভোট দিতেও আসেননি।

সাদিক আবদুল্লাহ ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার। সোমবার ওই কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী আবুল খায়ের। এ সময় গণমাধ্যমকর্মীরা জানতে চান, ‘মেয়র সাদিক ভোট দিতে আসবেন কি না?’ আবুল খায়ের এ বিষয়ে কথা বলবেন না বলে জানিয়ে দেন।

জানা গেছে, দলের মনোনয়ন নিশ্চিত করতে সাদিক আবদুল্লাহ গত ৪ এপ্রিল ঢাকায় যান। ওইদিন কয়েক হাজার অনুসারী লঞ্চঘাটে উপস্থিত হয়ে স্লোগান দিয়ে তাকে বিদায় জানান। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত মনোনয়ন বোর্ড ১৫ এপ্রিলের সভায় আবুল খায়ের আবদুল্লাহকে বরিশাল সিটির মনোনয়ন দেয়।

এরপরেই বরিশালের আওয়ামী লীগের রাজনীতির পটপরিবর্তন ঘটে। গত এক দশক সাদিকের দাপুটে সময়ে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীরা আবুল খায়েরকে ঘিরে নতুন বলয় তৈরি করেন। বরিশালে এলে মেয়র সাদিককে প্রতিহত করার ঘোষণা দেন খায়েরপন্থীরা।

প্রার্থী খায়েরসহ অনুগত নেতারা দাবি করেন, সাদিক বরিশালে এলে নৌকার ভোট কমবে। পরিবর্তিত পরিস্থিতিতে সাদিক আবদুল্লাহ এরপরে আর বরিশালে ফিরেননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »