শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় নুডলস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক নিহত : গ্রেফতার ৯
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় নুডলস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক নিহত : গ্রেফতার ৯

মোঃ রাকিবুল ইসলাম রুবেল, ভোলা প্রতিনিধি 

ভোলায় নুডলস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. হ্নদয় (২২) নামে আর্জেন্টিনার এক সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়া খালি গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হ্নদয় ওই গ্রামের দিনমজুর ইব্রাহিম খলিলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে হ্নদয় বড়।

পুলিশ এবং নিহত হ্নদয়ের খালাতো ভাই শেখ ফরিদ জানান, গত ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া দলের খেলা চলাকালীন সময় স্থানীয় দুই কিশোরের মধ্যে তর্কবিতর্ক হয়। তাঁরা দু’জন সিনিয়র জুনিয়র ছিল। এরই জের ধরে মঙ্গলবার দিনগত রাতে আর্জেন্টিনা সমর্থকের আকবর আলীসহ বেশ কয়েকজন হ্নদয়ের উপর হামলা চালায়। হামলায় হ্নদয় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। রাত পৌনে ১টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ভোলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আশিক জানায়, ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন সময়ে নুডলস খাওয়াকে কেন্দ্র করে আলী আকবর ও হ্নদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। আলী আকবর হ্নদয়ের সঙ্গে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এই ক্ষোভ থেকে মঙ্গলবার রাতে আলী আকবর বেশ কয়েকজন কিশোরকে নিয়ে হ্নদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়।

নিহত হ্নদয়ের মা নুর নাহার জানান, মঙ্গলবার রাতে হ্নদয় বাড়িতে ভাত খাচ্ছিলেন। এমন সময় আলী আকবর মুঠোফোনে তাকে ডেকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। রাত পৌনে ১টার দিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনার পর রাতেই ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে ভোলা পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »