শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধসহ অন্যান্য মালামাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। গত সোমবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এফ বি আবিদ নামে একটি ট্রলারসহ এসব মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে ভারতীয় শাড়ি রয়েছে ১৭ হাজার ৮২৪ পিস, থ্রি-পিস ১ শত ৬৬ পিস, মেডিকেল সরঞ্জামাদি ৬ হাজার ৪৪২ পিস। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে ভোলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল গত সোমবার ভোরে সদর উপজেলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সংকেত দেয়। ট্রলারটি কোনোভাবে না থামিয়ে আরও স্পিড বাড়িয়ে দেয়। এরপর কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে ধরার জন্য চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ট্রলারে থাকা সবাই ট্রলার রেখে পালিয়ে যান। এজন্য এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এম মমিনুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মালামাল পাচার আইনে মামলা করা হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। তারা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা। এছাড়া জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »