সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলার রাজাপুরে স্কুলের নাইটগার্ডই কর্তা
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলার রাজাপুরে স্কুলের নাইটগার্ডই কর্তা

ভোলা প্রতিনিধি :
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড ইব্রাহীমই বিদ্যালয়ের সকল কর্তা। নাইটগার্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মত ভুমিকা পালন করেন। লাঞ্ছিত করেন যাকে তাকে।
স্থানীয় প্রভাবশালী বলে রাজাপুরের খেটে-খাওয়া মানুষদের সামান্য কিছু হলেই গায়ে হাত তুলেন নাইটগার্ড ইব্রাহিম।
রাজাপুর ২নং ওয়ার্ডের নাছির ফকিরের ছেলে জেলে সবুজ জানান, গত ৫ই আগষ্ট সকালে আমার নৌকার লোকেরা রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচে জাল মেরামত করার সময় নাইটগার্ড ইব্রাহীম এসে তাদের মারধর করে জাল কেটে দেওয়ার পর তারা চলে যায়। আমি জালের বিষয়ে কিছুই জানিনা। দুপুরে আমার বাড়ীর সামনে বের হলে হঠাৎ ইব্রাহিম এসে কোন কথা না জিজ্ঞেস করে আমার শার্টের কলার ধরে জুতা দিয়ে মারধর করেন। মারধর করার পর আমি স্থানীয় মেম্বার, স্কুলের সভাপতিসহ সবাইকে জানিয়েছি তারা সবাই ইব্রাহিমের বিচার করতে অপারগতা প্রকাশ করার পর আমি ইলিশা ফাঁড়িতে একটি অভিযোগ করেছি ওই অভিযোগ করার পরেও আমাকে একাদিকবার হুমকি দিয়েছে ইব্রাহীম।
অভিযুক্ত ইব্রাহীমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজাপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর সর্দার বলেন বিষয়টি আমি শুনেছি, এটা দুঃখজনক ইচ্ছে করলেই তো কারো গায়ে হাত তুলতে পারে না।
রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী বলেন, বিষয়টি আমি জানি তবে কাউকে মারধর করা বড় অন্যায় যেহেতু সভাপতি আছে মেম্বার আছে আমি আছি আমাদের না জানিয়ে এটা কি ভাবে করে বুঝতে পারছি না।
রাজাপুর ২নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা বলেন, আমাকে সবুজ জানিয়েছে।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ আলী আজম বলেন এই বিষয়ে সবুজ ফাঁড়িতে একটি অভিযোগ করেছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »