সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ৪ শিশুর মৃত্যু
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ২:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ৪ শিশুর মৃত্যু

ভোলায় নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে দিন দিন শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক মাসে ৪শ’ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। এখনও প্রতিদিনই চিকিৎসা নিতে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সিট সঙ্কটের কারণে একই বেডে গড়ে ২/৩ শিশু রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। অনেকেই ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, তীব্র গরম আর টানা বর্ষণে দ্বীপজেলা ভোলায় গত এক মাস ধরে শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত। এতে করে প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে বাধ্য হচ্ছে এক একটি বেডে একাধিক রোগী গাদাগাদি করে চিকিৎসা নিতে। হাসপাতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে শুক্রবার ১০ জন নতুন ভর্তি হয়েছে। বর্তমানে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে।

ভোলা সিভিল সার্জন দফতরের পরিসংখ্যানের তথ্য মতে, গত এক মাসে জেলায় ৪০০ শিশু নিউমোনিয়াসহ ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ৩ জন ভোলা সদরে ও একজন চরফ্যাশন উপজেলায় মারা যায়।

সরেজমিনে দেখা যায়, অনেকেই ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছে। এতে করে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। অভিভাবকরা শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রোগীর অভিভাবকরা জানান, তারা সিট না পেয়ে কষ্ট করে বাধ্য হয়ে এক সিটে ২/৩ শিশু রোগীকে নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের কষ্ট হলেও কিছুই করার নেই। শুধু ভোলা সদর হাসপাতাল নয়, জেলার সাত উপজেলার প্রতিটি হাসপতালের একই চিত্র। হঠাৎ করেই শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীদের চিকৎসা সেবা দিতে গিয়ে হিমশিম চিকিৎসক ও নার্সরা। ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তামান্নায়ে হাবিবা জানান, অনেক কারণেই নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়তে পারে। তার মধ্যে সম্ভবত আবহাওয়াজনিত কারণে শিশুদের ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। ডাক্তার ও নার্সের সঙ্কট থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »