শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত: আহত ৫০
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ২:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত: আহত ৫০

স্টাফ রিপোর্টার : সারা দেশে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আবুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩১ জুলাই) সকালে বিক্ষোভ মিছিল করছিল জেলা বিএনপি। সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের মহাজনপট্টি এলাকায় বিএনপি সমাবেশ করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠিচার্জসহ গুলি ছুঁড়তে থাকে।  এতে সমাবেশে গুলিবিদ্ধ হন যুবদল নেতা আবদুর রহিম এবং আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী। আহতদের ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. ফরহাদ সরদার সাংবাদিকদের জানান, বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি করে। এ ঘটনায় সাত বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আরমান হোসেন বলেন, শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »