শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ফেরি থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে ফেরীর লষ্কর নিখোঁজ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ফেরি থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে ফেরীর  লষ্কর নিখোঁজ

মোঃ রাকিবুল ইসলাম ভোলা।

ভোলার ভেদুরিয়া-বরিশাল -লাহারহাটনৌ-রুটে চলাচল করা ফেরি কৃষ্ণচূড়া থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে মো. আমিরুল ইসলাম (২৫) নামে এক লষ্কর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে৷ ঘটনার পর ভোলা ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আমিরুল ইসলাম কৃষ্ণচূড়া ফেরির লষ্কর ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।ভেদুরিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন) উচ্চ মান সহকারী মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটে ফেরি কৃষ্ণচূড়া লোড হচ্ছিল। লোড শেষে ফেরিটি লাহার হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফেরিতে গাড়ি লোড হওয়ার একপর্যায়ে লষ্কর আমিরুল ইসলাম দেখেন ফেরির পাশ দিয়ে মরা একটি ইলিশ মাছ পানিতে ভেসে যাচ্ছে। একপর্যায়ে সে (আমিরুল) ওই ইলিশ মাছটি এক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিচ্ছলে নদীর মধ্যে পড়ে ফেরির তুলে চলে যায়।তাৎক্ষণিক তাকে উদ্ধার করতে ফেরিতে থাকা অন্যান্য স্টাফরা এগিয়ে আসতেই আমিরুল পানিতে তলিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১১: ৪০ মিনিট) আমিরুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।ভোলা ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মো. রিপন হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে ভোলায় ডুবুরির কোনো টিম না থাকায় বরিশাল থেকে ডুবুরিদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবেন বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »