সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় বিএনপির হরতাল চলছে
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপির হরতাল চলছে

ভোলা প্রতিনিধি

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা হরতাল চলছে।

বিএনপির কেন্দ্রীয় ১৩ নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে এই হরতাল; চলবে সন্ধ্যা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে সদর রোড এলাকায় দোকানপাট খোলেনি। দু-একটি রিকশা চলতে দেখা যায়। ভোরে বৃষ্টি হওয়ায় ওই সময় রাস্তায় নামতে পারেনি তারা। পরে বৃষ্টি কমে গেলে রাস্তায় অবস্থান করেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে তারা রাস্তায় টায়ারে আগুন জালিয়ে স্লোগান দেন তারা।

আরো জানুন ..ভোলায় পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত: আহত ৫০

এদিকে ঢাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের নেতৃত্বে ১৩ জনের একটি টিম ভোলায় এসেছেন। তারা আজ দুপুরে নিহতদের বাড়ি যাবেন। এছাড়া গত রোববারের সংঘর্ষে অভিযুক্তদের বিষয় অনুসন্ধান করবেন বলেও জানান জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর।

এর আগে বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম।

প্রসঙ্গত, গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হয়। আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »