শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় মেঘনা নদীর ভাঙ্গন রোধে চলছে ৫২২ কোটি টাকার কাজ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় মেঘনা নদীর ভাঙ্গন রোধে চলছে ৫২২ কোটি টাকার কাজ

বাসস: জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর ভাঙ্গন রোধে তীর সংরক্ষণে ৫২২ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। 
ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দৌলতখান পৌরসভা ও চৌকিঘঘাট এবং অনান্য অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকা মেঘনা নদীর ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের আওতায় এই দুই উপজেলার সাড়ে ৫ কিলোমিটার এলাকায় কাজ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এসব এলাকায় প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পদ স্থাযীভাবে রক্ষা পাবে মেঘনা নদীর ভাঙ্গন থেকে।
সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ২০২১ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দৌলতখানে ৩ দশমিক ৮৬ কিলোমিটার এবং বোরহানউদ্দিনে ১ দশমিক ৬৯ কিলোমিটার এলাকা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ২২ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বাসস’কে বলেন, এই প্রকল্পে নদী তীর রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে কাজ হচ্ছে। প্রকল্পে মোট সিসি ব্লক ধরা হয়েছে প্রায় ২২ লাখ ও জিও ব্যাগ রয়েছে সাড়ে ১২ লাখ। ইতোমধ্যে ৪ লাখ ব্লক নির্মাণ করা হয়েছে, যা স্থাপন চলছে। এছাড়া সোয়া ৫ লাখ জিও ব্যাগ মেঘনা তীরে স্থাপন হয়েছে। 
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে মোট ২১টি প্যাকেজের মাধ্যমে এই উন্নয়ন কাজ চলছে। কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে দৌলতখান উপজেলার চৌকিঘাট ও বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজারসহ বিস্তির্ণ এলাকা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে। 
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য (ভোলা-২) আলী আজম মুকুল বলেন, এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের দীর্ঘ দিনের প্রাণের দাবি পুরণ হয়েছে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে মানুষের জমির দাম বৃদ্ধিসহ সার্বিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে। তাই স্থানীয়দের পক্ষে নদী তীর রক্ষায় প্রকল্প’র কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এমপি মুকুল।
এদিকে প্রমত্তা মেঘনার ভাঙ্গন বন্ধে সরকারের উন্নয়ন প্রকল্প চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। এতে করে আতংক কেটে গিয়ে স্বস্তি ফিরে এসেছে ভাঙ্গন কবলিত এলাকার হাজারো পরিবারের মাঝে। 
দৌলতখান উপজেলার চৌকিাট এলাকার মেঘনা তীরবর্তী এলাকার বাসিন্দা ব্যবসায়ী গনি মিয়া ও তারেক হাওলাদার বলেন, মেঘনার করাল গ্রাসে এই এলাকার অনেকেই ভিটে মাটি হারিয়েছেন। কয়েক বছর আগেও এখান থেকে বহু পরিবার তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। কিন্তু এখন ব্লকের কাজ শুরু হওয়ায় মানুষ আর ঘর-বাড়ি সরাচ্ছেন না। এখানেই এখন নিত্য নতুন বাড়ি-ঘর তৈরি করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »