মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ১১ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষ হচ্ছে
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ১:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ১১ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষ হচ্ছে

বাসস : জেলায় চলতি মৌসুমে ১১ হাজার ২৪৯ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে কৃষি বিভাগ। ইতোমধ্যে আবাদ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী বছরের মার্চ’র মাঝামাঝি পর্যন্ত। নির্ধারিত জমি থেকে ২ লাখ ২২ হাজার ৪৮২ মেট্রিকটন শাক-সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ মেট্রিকটন করে। অনেক কৃষক আগাম শাক-সবজি চাষ করে লাভবান হয়েছেন। প্রথম দিকের সবজি হওয়াতে চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন তারা।
এদিকে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে কৃষকদের ভার্মি কম্পোস্ট ও জৈব সার ব্যবহারের জন্য বলা হচ্ছে। বিশেষ করে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ও চরফকিরা গ্রামের শতভাগ জমি জৈব সার ব্যবহার হচ্ছে। ফলে রাসয়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে সবজি।
কৃষি বিভাগ জানায়, এসব সবজির মধ্যে লাল শাক, টমেটো, মুলা, ক্যাপসিক্যাম, ফুল কপি, বাঁধা কপি, বেগুন, লাউ, শিম, বটবটি, ওলকপি, শালগম, ধনে পাতা, মিষ্টি কুমোড়, পালং শাক রয়েছে। বিশেষ করে জেলার বিচ্ছিন্ন বিভিন্ন চরাঞ্চলে প্রতিবছরই প্রচুর সবজি উৎপাদন হয়ে আসছে। এসব চরে ক্যাপসিক্যম, স্টবেরি, করলা, রেখা, চিচিঙ্গা আবাদ বেশি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির বাসস’কে জানান, এবছর জেলায় ২৫’শ প্রদর্শনীর মাধ্যমে ২৫’শ কৃষককে ৭ প্রকারের শাক-সবজির বীজ, সার ও অনান্য উপকরণ বিতরণ করা হয়েছে। একইসাথে দেওয়া হয়েছে কারিগরী প্রশিক্ষণ। অল্প কিছু দিন পরেই পুরোদমে শীতকালীন শাক-সবজি আবাদ শুরু হবে এ জেলায়।
উপজেলা সদরের রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের কৃষক মাইনুল, জাবেদ ও বারেক বলেন, তারা ২ একর জমিতে ফুল কপি, লাউ, শিম ও মূলা আবাদের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ সেবা পান বলেও জানান তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ বলেন, জেলায় প্রতিবছরই শীতকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়। এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বরিশাল, ঢাকা হয়ে অন্যান্য জেলায় পাঠানো হয়। আমরা কৃষকদের বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে পরামর্শ দিয়ে যাচ্ছি। তাদের উন্নত জাত ও লাগসই প্রযুক্তির সাথে পরিচিত করানো হচ্ছে । বিশেষ করে গত কয়েকবছর ধরে চরাঞ্চলগুলোতে ক্যাপসিক্যাম চাষ ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এখানে সবজির বাম্পার ফলনের আশা প্রকাশ করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »