শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস : জেলায় চলতি অর্থবছর ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় মৎস্য বিভাগ। গত অর্থ বছর জেলায় ইলিশ উৎপাদন হয়েছে ১ লাখ ৭৮ হাজার মেট্রিকটন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৩৩ ভাগ। এছাড়া সরকারের ইলিশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে প্রতিবছরই জেলায় ইলিশের উৎপাদন বাড়ছে।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলায় ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৯৮ হাজার ৪০৪ মেট্রিকটন। ২০১৬-১৭ বছরে ১ লাখ ২৯ হাজার ৫৫৮ মেট্রিক টন। ১৭-১৮ অর্থবছরে ১ লাখ ৩১ হাজার ৭৩৯ মেট্রিক টন। ১৮-১৯ বছরে ১ লাখ ৩০ হাজার ৮৯২ মেট্রিকটন। ১৯-২০ অর্থবছরে ১ লাখ ৭১ হাজার ২৬৮ মেট্রিক টন। ২০-২১ বছরে উৎপাদন দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৯০ মেট্রিক টন ও ২১-২২ অর্থবছরে উৎপাদন হয়েছে ১ লাখ ৭৮ হাজার মেট্রিক টন।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ বাসস’কে জানান, ভোলা জেলায় গত কয়েক বছর যাবত ইলিশের উৎপাদন বেড়ে চলছে। মূলত মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষা, ইলিশ অভায়শ্রম সংরক্ষণ, নদীতে বিশেষ অভিযান ও ৬৫ দিন সমুদ্রে অভিযান সফলভাবে বাস্তবায়নের প্রভাব পড়েছে ইলিশ উৎপাদনে।
তিনি জানান, জেলেরাও পূর্বের চেয়ে এখন অনেক সচেতন হয়েছে। তারা সরকারের নিষেধাজ্ঞার সময় জাটকা ও মা ইলিশ শিকার থেকে বিরত থাকছেন অনেকটাই। এতে করে ইলিশ নির্বিঘেœ ডিম ছাড়তে ও ছোট ইলিশ বড় হতে পারছে। ফলে ইলিশের প্রাচুর্যতা বাড়ছে।
এদিকে চলতি বছর ইলিশের ভরা মৌসুমে কাঙ্খিত ইলিশের দেখা মিলছেনা জেলেদের জালে। এর জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া ও নদী মোহনায় পলি পরে ভরাট হওয়াকে দায়ী করছে মৎস্য বিভাগ। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলেও ইলিশ মৌসুম অনেকটাই পরিবর্তন এসেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে এ খরা কেটে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এছাড়া মা ইলিশের ডিম দেওয়ার সময় চলে এসেছে। এ সময়টাতে ডিম ছাড়ার জন্য সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। গত কয়েক বছর যাবত দেখা যাচ্ছে শীতের সময়টাতেও প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, গত বছরেও ইলিশের প্রাপ্তিটা মৌসুমের শেষের দিকে হয়েছে। তাই আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ার সাথে কাঙ্খিত ইলিশও ধরা পড়বে জেলেদের জালে। সব কিছু ঠিক থাকলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »