বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ২:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ : ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উপকূলীয় জেলা ভোলাসহ দেশের মৎস্য অভয়ারণ্যে ‘মা’ ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আর এ-সময় ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা সফল করতে সরকার পুরো উপকূল এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

সেই ধারাবাহিকতা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ভোলার দেড় লাখ জেলের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশনা জারি করেছে। পাশাপাশি একই আদেশে ‘মা’ ইলিশ রক্ষায়, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা, উপকূলের বরফ কলগুলো বন্ধ, সকল পরিবহনে ইলিশসহ সাগর-নদীর মাছ বহন বন্ধ এবং নদীতে সকল ড্রেজিং মেশিনগুলোকে বালু উত্তোলন না করতে আদেশ প্রদান করা হয়েছে।

এ আদেশ উপকূলীয় সকল মৎস্য অভয়ারণ্যের জন্য প্রযোজ্য। বিগত ২৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য শাখা-২ এর এক সিদ্ধান্ত অনুযায়ী ওই আদেশের কপি সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসকদের পাঠিয়ে দেয়া হয়েছে।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান  জানান, সরকারের জারি করা ওই আদেশ বাস্তবায়নে ভোলার সাত উপজেলা প্রশাসনকে আজ (৭ অক্টোবর) মঙ্গলবার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘মা’ ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন কোনো ব্যাংক কিংবা এনজিও ঋণগ্রস্ত জেলেদের কাছ থেকে কিস্তির টাকা নিতে পারবে না। বিষয়টি অবহিত করে প্রতিটি ব্যাংক ও এনজিওকে প্রশাসনিক নির্দেশনা পাঠানো হয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞাকালীন জেলার সকল বরফকলগুলো বন্ধ এবং নদী হতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা সফল করতে ভোলা উপকূলের সাগর ও নদ-নদীগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।

ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন  জানান, গত ৪ অক্টোবর থেকে মৎস্য বিভাগ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আজ মঙ্গলবার জেলার ৭ উপজেলায় ২৩টি অভিযান পরিচালনা করেছেন। এ সময় বিশেষ টাস্কফোর্স জেলার বিভিন্ন উপজেলার ৪৩টি মাছঘাট, ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৭২টি আড়ত এবং ২৮টি বাজারে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ৩৬ কেজি ‘মা’ ইলিশ জব্দ এবং ৩ হাজার ৩১২ মিটার জাল জব্দ করা হয়।

অপরদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক চিঠিতে উপকূলীয় এলাকায় নিবন্ধিত জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত বিশেষ প্রণোদনার (ভিজিএফ) চাল খুব দ্রুততম সময়ের মধ্যে বণ্টন করতে সংশ্লিষ্ট জেলাগুলোর ডিসিদেরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান, ভোলা মৎস্য অধিদপ্তর।

অন্যদিকে চলতি ‘মা’ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা সফল করতে উপকূলের সাগর মোহনা ও নদ-নদীগুলোতে- নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলো। সব মিলিয়ে বিগত ফ্যাসিস্ট জমানার চাইতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ে ‘মা’ ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জারির রেড অ্যালার্ট পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করছেন মৎস্য সংশ্লিষ্টরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »