মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় এক ব্যক্তির হাতের আঙ্গুল বিচ্ছিন্ন ॥ আটক -১
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায়  এক ব্যক্তির হাতের আঙ্গুল বিচ্ছিন্ন ॥ আটক -১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মহারাজ তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম প্রতিপক্ষরা। এলোপাথারী কোপানোর কারণে তার বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে জিয়া তালুকদারের বাড়ির সামনে এ নৃশংস ঘটনা ঘটে। মঙ্গলবার রাতেই একই এলাকার মৃত. আঃ মজিদের ছেলে মূল হামলাকারী ইস্কান্দারকে আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ। মারাত্মক আহত মহারাজ তালুকদার বুড়িরচর গ্রামের মোতাচ্ছের তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, মহারাজ তালুকদারের সাথে প্রতিবেশী ইস্কান্দার গংদের বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে ইস্কান্দার ও তার দলবল সিমানার নালা থেকে মাটি উত্তোলন করলে মহারাজ বাঁধা দেন। দু‘জনার মধ্যে বাকবিতান্ডার এক পর্যায় ইস্কান্দার এর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মহারাজকে কোপ দেয়। এসময় মহারাজ কোপ ঠেকাতে গেলে তার বাম হাতে বৃদ্ধা আঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। মহারাজ আত্মরক্ষায় দৌড় দিলে হামলাকারীরা ধাওয়া করে এলোপাথারী কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত মহারাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার এবং ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মহারাজের জবানবন্দি অনুযায়ী এঘটনায় জড়িত থাকায় ইস্কান্দারকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »