শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগ
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা বাজারে জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে পাকা স্থাপণা নির্মণের অভিযোগ পাওয়া গেছে। এসকল জমি দখলের নেপথ্যে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়ন বাজারের আলিশ্যার মোড়ে গিয়ে দেখা যায় জেলা পরিষদের জমিতে অর্ধশতাধিক পাকা বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মিত ভবনে বসবাসরত প্রবাসী জাকির হোসেনর স্ত্রী তানিয়া ও মামুন হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম জানান জেলা পরিষদ থেকে তারা ডিসিআর নিয়েছেন। ডিসিআরকৃত জমিতে পাঁকা বহুতল ভবন নির্মানের অনুমতি আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর না দিয়ে বলেন, জেলা পরিষদের কর্মকর্তা বজলুর রহমান ও উৎপল কুমার মাঝে-মাঝে আসেন তারা সব জানে।

এব্যপারে জেলা পরিষদ উচ্চমান সহকারি বজলুর রহমান যোগসাজসের কথা অস্বীকার করে বলেন, একবার নিষেধ করে আসছি। আবার কাজ শুরু করলে নোটিশ দেযার ব্যবস্থা করবো। তিনি তার বক্তব্য ব্যবহার না করে সার্ভেয়ারের সাথে কথা বলতে বলেন।

জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার (৯ জানুয়ারী) সরেজমিনে গিয়ে সার্বিক বিষয়ে নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দাখিল করবো।

জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম বলেন, বিষয়টি আমি সবেমাত্র জেনেছি। ডিসিআর যাচাই করা হবে। ডিসিআর থাকলেও পাকা স্থাপণা করার সুযোগ নেই। কেউ অবৈধ স্থাপণা করলেশিগ্রই তা ভেঙে ফেলা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »