শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় দোকানে চুরির নাটক সাজানোর ঘটনায় বণিক সমিতির প্রতিবাদ
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় দোকানে চুরির নাটক সাজানোর ঘটনায় বণিক সমিতির প্রতিবাদ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ফার্মেসী সড়কে তামিম টেলিকম নামে মোবাইলের দোকানে চুরির নাটক সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বণিক সমিতি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮ টায় মঠবাড়িয়া বনিক সমিতির কার্যলয় সমিতির সাধারণ সম্পাদক শামসুল হাসান খোকা মিয়া লিখিত বক্তব্যে বলেন, তামিম টেলিকমের মালিক মিরাজ দাবী করেছে গত ২৭ ডিসেম্বর’২২ রাতে তার মোবাইলের দোকান চুরি হয়েছে। সকালে এ খবর তিনি দ্রুত ছড়িয়ে দিয়ে আশপাশের দোকানী ও তার স্বজনদের দ্বারা বণিক সমিতি ও আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অশ্লীল মন্তব্য করে। বণিক সমিতির সদস্যরা ওই দোকানের সামনে “মোবাইল প্লাস” নামক দোকানের সিসি ফুটেজে দেয়া যায় মিরাজের দোকানের ৩ টি তালা কাঁটা হয়েছে, একটি তালা ঝুলাণো রয়েছে এবং চুরির মতো কোন ঘটনা ঘটেনি। বণিক সমিতি মনে করেন এটা মিরাজের সাজানো নাটক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম জমাদ্দার, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী শফিকুর রহমান, ব্যবসায়ী সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, সিয়াম গার্মেন্টস এর স্বত্তাধিকারী সাংবাদিক মিজানুর রহমান মিজু, আরিফ ট্রেডার্সের মালিক মো. আরিফুর রহমান সোহাগসহ পৌর শহরের শতাধিক ব্যবসায়ি।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »