শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় সুপারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় একটি দ্বীনি প্রতিষ্ঠান ধ্বংসের মুখে
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় সুপারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় একটি  দ্বীনি প্রতিষ্ঠান ধ্বংসের মুখে

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ছোট শৌলা শাহাদাৎ হোসেন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মোস্তফা কামালের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষের অভিযোগ পাওয়া গেছে। সুপারের গঠিত অবৈধ কমিটি বাতিল চেয়ে আদালতে দেয়া মামলায় বাদী হওয়ায় শিক্ষক মো. লাভলু তালুকদারের বিল বন্ধ করে দেয়ার অভিযোগ করা হয়েছে।

অভিভাবক ও মামলা সূত্রে জানাযায়, মাদ্রাসা সুপার মাওলানা মো. মোস্তফা কামাল নিয়মিত মাদ্রাসায় না গিয়ে বাড়িতে বসে মাদ্রাসার কাজ করেন। তার অনৈতিক কাজে প্রতিবাদ করলে শিক্ষকদের বেতন যখন তথন বন্ধ করে দেন। সুপারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় মাদ্রাসার ছাত্র সংখ্যা বর্তমানে ১শ‘র নিচে নেমে এসেছে। অনিয়মের আশ্রয় নিয়ে গোপনে গত ১৪.০৯.২২ তাং সুপার কর্র্তৃক গঠিত ম্যানেজিং কমিটি ১৩.১০.২২ তারিখ বোর্ড থেকে অনুমোদন পর প্রকাশ হলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। অবৈধ কমিটি বাতিল চেয়ে অভিভাবক মো. নুরুল ইসলাম, দাতা সদস্য মোসা. নাজমা বেগম ও শিক্ষক মো. লাভলু তালুকদার গত ১৪.১১.২২ তারিখ মঠবাড়িয়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

শিক্ষক লাভলু তালুকদার জানান, মামলায় বাদী হওয়ায় সুপার তার সরকারী অনুদান বন্ধ করে দিযেছেন।

মাদ্রাসার ৪ দাতা সদস্য এবং ৯ শিক্ষক নোটারি পাবলিকে এই বলে এফিডেভিট দিয়েছেন যে, সুপার কর্তৃক গঠিত কমিটি সম্পর্কে তারা কিছুই জানেন না।

মাদ্রাসার সহ সুপার মাওলানা আ. গফ্ফার উল্লেখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তার পিতা আ. মজিদ হাওলাদার দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৭৭ খ্রীষ্টাব্দে মাদ্রসাটি প্রতিষ্ঠিত করেন। মাদ্রাসাটি সুনামের সাথে চলে আসলেও বর্তমানে সুপারের দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসের মুখে উপনিত হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং গঠিত ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার কাছে জমা দেয়া তফসিল অনুযায়ি তিনি তার দায়িত্ব পালন করেছেন। কোন অনিয়ম হয়ে থাকলে তার দায় সুপারের।

মাদ্রাসার সুপার মাওলানা মো. মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে চরম অবজ্ঞার সাথে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিন মিয়া জানান, মাদ্রাসার সুপারের সাথে শিক্ষকদের অভ্যন্তরিন কোন্দলে মদ্রাসাটি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমি চাই মাদ্রাসাটি ঠিকভাবে চলুক। সহকারী শিক্ষক লাভলু তালুকদারের বিল করে দেয়ার জন্য সুপারকে বলা হয়েছে বলে তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »