শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান মেম্বরসহ ৬ জন কারাগারে
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান মেম্বরসহ ৬ জন কারাগারে

মো: মনির আকন,মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন আ‘লীগ অফিস ভাংচুর ও বিস্ফোরক মামলায় ওই ইউনিয়নের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার ও মেম্বরসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর) পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিন শেষে তারা পিরোজপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারকি হাকিম আবু জাফর মোঃ নোমান শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠান।

অপর ৪ আসামী হল- বড়মাছুয়া গ্রামের মৃত. আমজাদ হাওলাদারের ছেলে ইউপি চেয়ারম্যানের ভাই বসির হোসেন হাওলাদার, হোচেন আলী খানের ছেলে সায়েস্তা খান টুকু, রহমান সরদারের ছেলে তুহিন সরদার, ইদ্রিস হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের পারলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট খ.ম হায়দার বিষিয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ- গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার ১১ বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধনের সময় রাজনৈতিক বিরোধের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরিত হয়। এতে অন্ততঃ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম বাদী হয়ে ১৫ জুলাই শুক্রবার বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান (আ.লীগ বিদ্রোহী) নাসির হোসেন হাওলাদারকে প্রধান আসামি করে ২৫ নানীয় এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »