শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিওধারণ, গ্রেপ্তার ৩
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায়  গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিওধারণ, গ্রেপ্তার ৩

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করার ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে এদিন দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এজাহার নামীয় সাত জন এবং অজ্ঞাতনামা চার জনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস (২৭) ও উত্তর কালিকা বাড়ির গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু (১৮)।

থানা সূত্রে জানা যায়, সৌদি প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূ পৌর শহরের একটি ভাড়া বাসায় তার পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন। স্বামী প্রবাসে থাকায় তার দূর সম্পর্কের আত্মীয় আসামি রবিউল ইসলাম প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে দেখে নেয়ার হুমকিও দেয় রবিউল। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ তার ও বোনের দুই শিশু কন্যাকে নিয়ে শহরের কে এম লতীফ সুপার মার্কেটের গ্রাফিক্স পয়েন্টে কম্পিউটার প্রশিক্ষণ শেষে অটোযোগে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু অটোচালক ওই গৃহবধূর বাসার কাছাকাছি আসামাত্র গন্তব্য পৌঁছে না দিয়ে আসামি রবিউলের পরিকল্পনা অনুযায়ী পল্লী বিদ্যুতের সম্মূখ সড়ক দিয়ে গাড়িটি নিয়ে যায়। এসময় রবিউলসহ অন্যান্য আসামিরা অপর আর একটি অটোরিকশায় এসে ওই নারী ও দুই শিশুকে ধরে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের পাশে উত্তর মিঠাখালী গ্রামের ব্যাক অফিস সংলগ্ন মামুনের বাসার পিছনের নিয়ে যায়। পরে মামুনের ভাড়াটিয়া ইলিয়াসের রুমে নিয়ে আসামি রবিউল, মোতালেব ওরফে ইব্রাহীম ও রাজুৃু গৃহবধূকে ধর্ষণসহ পাশবিক নির্যাতন চালায়। পরে তারা মোতালেবের ব্যবহৃত মোবাইলে ধর্ষণের দৃশ্য ভিডিও করে। এসময় দুই শিশু কন্যা কান্নাকাটি করলে ইলিয়াস তার ঘরে থাকা সাউন্ডবক্স চালিয়ে উচ্চস্বরে গান ছেড়ে যায়। এরপর আসামিরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ঘরে গৃহবধূকে ফেলে রেখে চলে যায়। পরে নির্যাতনের শিকার ওই গৃহবধূ ৯৯৯-এ ফোন করলে রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলার এজাহার নামীয় তিন জনকে গ্রেপ্তার এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »