শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মঠবাড়িয়ায় জাপা নেতার পা বিচ্ছিন্ন ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় জাপা নেতার পা বিচ্ছিন্ন ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টি (জাপা) এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে তার বাম পাঁয়ের গোড়ালি বিচ্ছিন্ন কারার ঘটনার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় পৌরসভার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন মঠবাড়িয়া জাতীয় পার্টি’র নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি নুরুজ্জামান লিটন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টুকু, সহকারী অধ্যাপক মোতালেব হোসেন, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, যুব সংহতি নেতা মিজানুর রহমান দুলাল, তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিরু শরীফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা আব্দুর রহমান আল নোমান প্রমুখ।
বক্তারা বলেন, শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করেছে। দুর্বৃত্তরা কুপিয়ে তার বাম পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এলোপাতাড়ি কোপে শরীরের বিভিন্ন স্থানে জখম সহ পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানববন্ধনে শফিকুলের বাবা সুষ্ঠু বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তার পুত্রের ওপর হামলাকারীদের সহ মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।
বক্তারা আসামীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে জাতীয় পার্টি বসে থাকবে না। সারা দেশের জাতীয় পার্টি’র নেতা কর্মীদের সাথে নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »